সকালে অফিস যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু তরুণীর

মৃত তরুণীর নাম মৌলি অধিকারী। কর্মসূত্রে তিনি পাঠকপাড়ায় থাকতেন। আদতে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরের বাসিন্দা মৌলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু (Death) হল এক তরুনীর (Youth)। অফিস যাওয়ার জন্য বেরিয়ে অ্যাপ বাইকে (App Bike) চেপেছিলেন তরুণী। আর সেই বাইকে এক লরি ধাক্কা মারায় বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বেহালার (Behala) এসএন রায় রোডে (SN Roy Road)। তরুণীর নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে একটি অ্যাপ বাইকে চেপে যাচ্ছিলেন ওই তরুণী। রাস্তায় একটি সিমেন্ট মিক্সিং লরি আচমকা সেই বাইকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যান আরোহী তরুণী। এই দৃশ্য দেখে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান তাঁরা। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন অ্যাপ বাইকের চালকও। সকাল সকাল এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। কাজের দিনের সকালে এমন ঘটনার পর কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয় বেহালা এসএন রায় রোডে।

অন্যদিকে কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত তরুণীর নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃতার পরিচয় জানার পর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে পুলিশের তরফে। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, মৃত তরুণীর নাম মৌলি অধিকারী। কর্মসূত্রে তিনি পাঠকপাড়ায় থাকতেন। আদতে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরের বাসিন্দা মৌলি।

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক