পকেটে অবসাদে ওষুধ, খাস কলকাতায় আবাসনের নীচে পড়ে যুবতীর রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় আবাসনের নীচ থেকে উদ্ধার যুবতীর রক্তাক্ত দেহ। বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বহুতল আবাসনের সামনে থেকে উদ্ধার হয় দেহটি। মঙ্গলবার রাতে দেহটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবতীর বয়স ২৩ বছরের আশেপাশে হবে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, নিহত যুবতীর জামার পকেট থেকে উদ্ধার হয়েছে মানসিক অবসাদের ওষুধ সহ একটি সুইসাইট নোট। তবে সেই নোটে কী লেখা রয়েছে তা এখন জানা যায়নি।  যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, রাতে আচমকা এক ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান কয়েকজন। আবাসনের সামনে গিয়ে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে যুবতী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। তারা এসেই যুবতীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন যুবতী। ইতিমধ্যেই পুলিশ আবাসনের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে। পাশাপাশি যুবতীর ফোনের কল লিস্টের ওপর নজর রাখা হচ্ছে। এই পুরো ঘটনাটি নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। বলা বাহুল্য, কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার রুবি মোড়ের কাছে রাস্তার ধার থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের শহরে ঘটল একই ঘটনা।  

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি