বিলুপ্ত Typist পদের জায়গায় LDA পদ সৃষ্টির দাবি

রাজ্যের সরকারি কর্মীমহলে দাবি উঠেছে যে, যত সংখ্যক Typist পদ তুলে দেওয়া হয়েছে সেই সমসংখ্যক LDA বা Lower Division Assistant পদ তৈরি করা হোক।  

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময় Type Machine’র ‘খটাখট’ শব্দে মুখর থাকত রাজ্য সরকারের বিভিন্ন অফিস। সেই সব সময় সরকারি চাকরি পাওয়ার আশায় অনেক বেকার তরুণ-তরুণী কলেজ পাশের পরে পরেই নানা Type School-এ ভর্তি হয়ে হয়ে Type আর Short Hand শিখতেন। কিন্তু সেই যুগ এখন অতীত। পরিবর্তে এখন সব অফিসেই কাজ হয় কম্পিউটারে। সরকারি অফিসগুলি থেকে Type Machine বিদায় নিয়ে সেখানে বসে গিয়েছে Computer। আর সেই সব অফিস থেকে Type Machine বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়েছে Typist পদটিও। ২০১২ সালে রাজ্য সরকার সেই কারণে Typist পদটিকে Dying Cadre হিসেবে ঘোষণাও করে। স্বভাবতই, ওই পদে তারপর থেকে আর নতুন করে কোনও নিয়োগ হয়নি। এখন রাজ্যের সরকারি কর্মীমহলে দাবি উঠেছে যে, যত সংখ্যক Typist পদ তুলে দেওয়া হয়েছে সেই সমসংখ্যক LDA বা Lower Division Assistant পদ তৈরি করা হোক।  

রাজ্যে PSC পরীক্ষার মাধ্যমে সরকারি অফিসে অফিসে শেষবারের মতো Typist নিয়োগ করা হয় ২০০৫ সালে। ২০১২ সাল থেকে সেই Typist পদকে Dying Cadre হিসাবে ঘোষণা করার পরে রাজ্যের অর্থদফতর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয় ওই সময় ফাঁকা থাকা Typist পদগুলিকে LDA বা Lower Division Assistant পদে রূপান্তরিত করা হচ্ছে। সেই সময় রাজ্য সরকারার নানা অফিসে যারা Typist হিসাবে কাজ করছিলেন তাঁদের অন্যান্য কাজে, বিশেষ করে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ করা হয়। যদিও তাঁদের পদের নামটি একই থেকে গিয়েছে। কিন্তু সেই পদে আবার যখন শূণ্যস্থান তৈরি হচ্ছে তখন আর তা পূরণ হচ্ছে না। রাজ্যের সরকারি কর্মী সংগঠনের নেতাদের দাবি, সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক অফিসগুলি মিলিয়ে হাজারখানেক Basic Grade Typist পদ রয়েছে। সেগুলি এখন পুরোপুরি শূন্য। কারণ Basic Grade’র পুরনো কর্মীদের সকলেই পদোন্নতি পেয়ে Typist Grade 1 বা Supervisor পদে চলে গিয়েছেন।

এখন সেই সব সরকারি কর্মী সংগঠনের নেতাদের দাবি, যত সংখ্যক Typist পদ তুলে দেওয়া হয়েছে সেই সমসংখ্যক LDA বা Lower Division Assistant পদ তৈরি করা হোক। তাতে সরকারি অফিসে এই পদে বহু নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে। তাঁরা জানিয়েছেন, Basic Grade-এ একজন Typist কাজে যোগ দেওয়ার পর কর্মজীবনে সর্বাধিক দুটো পদোন্নতি পান। এখন Typist Grade 1 পদের কর্মীদের Upper Division Assistant বা UDA পদ দেওয়ার দাবি করা হচ্ছে কর্মিমহল থেকে। সেই সঙ্গে Basic Grade Typist’র যেসব শূন্যপদ এখনও বিলুপ্ত হয়নি, সেগুলিকে LDA বা Lower Division Assistant পদে এখনই রূপন্তরিত করে নতুন কর্মী নিয়োগ করা সম্ভব।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা