বর্ষায় বাড়তে পারে ডেঙ্গু, ব্লাড ব্যাঙ্কগুলিকে প্লেটলেট মজুত রাখার নির্দেশ স্বাস্থ্যভবনের

বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্যভবন। আর সেই কারণে ব্লাড ব্যাঙ্কগুলিকে প্লেটলেট মজুত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মধ্যে কেরলে নির্ধারিত সময়ের আগে প্রবেশ করেছে বর্ষা। যদিও বঙ্গে এখনও বর্ষার আগমন ঘটেনি। ১০ জুনের পর নিশ্চিত হওয়া যাবে কবে থেকে বঙ্গে শুরু হবে বর্ষা। তার আগে বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্যভবন। আর সেই কারণে ব্লাড ব্যাঙ্কগুলিকে প্লেটলেট মজুত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের তরফে। পাশাপাশি তৈরি থাকতে বলা হয়েছে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিকে।

গত কয়েক বছর ধরে মশাবাহিত ম্যালেরিয়া, ডেঙ্গু  রাজ্যে দাপট দেখিয়েছে। মশাবাহিত রোগের কারণে মৃত্যু হয়েছে বহু মানুষের। এ বছর বর্ষার আগে শহরে বিভিন্ন নালা, খাল সংস্কার করা হলেও, সবগুলি সংস্কার করা সম্ভব হয়নি। আর সেই কারণে মশার বাড়বাড়ন্ত এবছর বাড়তে পারে। সেই আশঙ্কায় ব্লাড ব্যাঙ্কগুলিকে প্লেটলেট মজুত রাখতে বলেছে স্বাস্থ্যভবন। হেমারেজিক ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য এই নির্দেশ। প্রস্তুত থাকতে বলা হয়েছে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিকে।

সব সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের বিভিন্ন উপাদান পৃথক করার মত পরিকাঠামো নেই। কারণ যে যন্ত্র দিয়ে এটি করা হয় তার দাম অনেক। রাজ্যের হাতেগোনা সরকারি ব্লাড ব্যাঙ্কের কয়েকটিতে এই সুবিধা রয়েছে। রাজ্যের ৮৭টি সরকারি ব্লাড ব্যাঙ্কের মধ্যে মাত্র ৪০টির বেশি ব্লাড ব্যাঙ্কে এই সুবিধা রয়েছে। যেখানে রক্ত থেকে প্লেটলেটস পৃথক করা যায়। হেমারেজিক ডেঙ্গি চিকিৎসার জন্য প্লেটলেটস প্রয়োজন হয়।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, গত ৫ বছরের পরিসংখ্যান অনুযায়ী মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটা থাকে ১০১২ জন পর্যন্ত।  গত ২ বছর করোনা মহামারীর সময় সেই সংখ্যাটা আরও কম ছিল।কিন্তু এ বছর এই সময় পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আগের থেকে বেশি। আর যে কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য কর্তাদের।

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্য়াগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

বাঁদরের মতো চোখের পলকে গাছের মগডালে, দস্যি মেয়ের কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী