মুখ্যমন্ত্রীর ধমকের জের, SP-CP দের নিয়ে বৈঠক ডাকলেন DGP

এদিন রাজ্যের সব পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের বৈঠক ডাকলেন রাজ্য পুলিশের DGP। বৈঠক ডেকেছেন কলকাতা পুলিশের কমিশনারও।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক বৈঠকে, এক ধমকেই বৈঠকের বার্তা পুলিশ মহলে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে(Nabanna) বসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসনিক বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রী তাঁর ক্ষোভ উগরে দেন পুলিশের শীর্ষ কর্তাদের কাছে। বিশেষ করে লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে যেভাবে কলকাতার(Kolkata) নানা প্রান্তে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, তা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পুলিশের একাংশের যোগসাজশে যেভাবে কলকাতা আশেপাশের এলাকায় জমি জবরদখল হচ্ছে, তা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আর সেই ক্ষোভের জেরেই হোক বা ধমকের জেরেই হোক, এদিন রাজ্যের সব পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের বৈঠক ডাকলেন রাজ্য পুলিশের(West Bengal State Police) DGP। ভবানীভবন থেকে সেই বৈঠক হবে ভার্চুয়ালি। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের ADG(আইনশৃঙ্খলা)-ও। তবে কলকাতা সংলগ্ন অফিসাররা থাকবেন সশরীরে। বাকিরা বৈঠকে যোগ দেবেন ভার্চুয়ালি। এরই পাশাপাশি কলকাতা পুলিশের(Kolkata Police) কমিশনার(CP) এদিনই আবার বৈঠক ডেকেছেন বাহিনীর সব DC-দের নিয়ে। সেখানে মূলত জমির জবরদখল নিয়েই আলোচনা হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গতকালের বৈঠকে কার্যত মুখ্যমন্ত্রী তাঁর যে ক্ষোভ উগরে দিয়েছেন, তা চট করে এর আগে সেভাবে দেখা যায়নি। কার্যত গতকালের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের একশ্রেনীর অসাধু মন্ত্রী, সচিব ও আমলাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বৈঠকে এদের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী বলেন, ‘ওদের তো কোনও দায়িত্ব নেই। শুধু টাকা খাওয়া কাজ। আমি ওই সব টাকা নিই না। নিতে চাই না। অফিসাররা টাকা খাবেন। আমি বদনাম নেব কেন? কতবার করে জেলা শাসকদের বলেছি, জমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার ডিএম-দের বলা সত্ত্বেও তা বন্ধ করতে পারেনি। এর দায় কার? বিএলআরও-দের একাংশের টাকা তোলা ছাড়া কাজ নেই। ওদের বলুন, চাকরি থেকে ছাঁটাই করে দেব। ওদের লিভ দিয়ে দিন। কারণ ওদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান। তার চেয়ে বরং বসিয়ে দিন। কাউকে চুরি করার অধিকার দেওয়া হয়নি। সরকার তো মাইনে দিচ্ছে। তার পরও চাই, চাই আর চাই। কো-অর্ডিশন কমিটির ঘুঘুর বাসা এখনও ভাঙা যায়নি। তাদের কথায় কিছু আমলা চলছেন। আর পয়সা তাদেরও অনেকেই তুলছেন।’

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮