বিনামূল্যের রেশন নিয়ে মোদিকে চিঠি সৌগত’র

তৃণমূল সাংসদ সৌগত রায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাতে অনুরোধ করলেন বিনামূল্যের রেশন প্রদানের মেয়াদ আরও বাড়ান। কিন্তু সেই চিঠির কোনও উত্তর আসার আগেই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিলেন বন্ধই হচ্ছে বিনামূল্যের রেশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কা ছিলই, তাই আগেভাগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ। আর তারপরে পরেই কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণা, আর নয় বিনামূল্যের রেশন। কোভিডকালে দেশবাসীকে বিনামূল্যের রেশন দেওয়ার কথা গতবছর লকডাউনের পরে পরেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে দফায় দফায় বাড়ানো হয়েছিল তার মেয়াদ। সেই মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৩০ নভেম্বর। সেই কারনেই রাজ্যের তৃণমূল সাংসদ সৌগত রায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাতে অনুরোধ করলেন বিনামূল্যের রেশন প্রদানের মেয়াদ আরও বাড়ান। কিন্তু সেই চিঠির কোনও উত্তর আসার আগেই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিলেন বন্ধই হচ্ছে বিনামূল্যের রেশন।

শনিবার সৌগত রায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করে লেখেন, ‘গরিব মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দিন। এই প্রকল্পের মেয়াদ ফুরনোর কথা আগামী ৩০ নভেম্বর। কিন্তু অতিমারির প্রভাব এখনও অনুভূত হচ্ছে দেশ জুড়ে। কোথাও কোথাও তা আরও প্রকট হয়েছে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক ভাবে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য এই কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।’ কিন্তু এদিন ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দেন, ‘দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। গত এক বছরে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন কাজকর্ম সব কিছুই স্বাভাবিক হয়ে গিয়েছে। ব্যবসাও ঘুরে দাঁড়িয়েছে। তাই বিনামূল্যের রেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা পিএমজিকেএওয়াই প্রকল্পের অধীনে কোভিড পরিস্থিতিতে গরিব মানুষের জন্য বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয় গত বছরের মার্চে। এই কর্মসূচি অনুযায়ী, যাঁদের রেশন কার্ড রয়েছে বা যাঁদের নাম অন্ত্যোদয় অন্ন যোজনা প্রকল্পে নথিভুক্ত রয়েছে তাঁদের রেশন দোকানের মাধ্যমে সপ্তাহে বিনামূল্যে মাথা পিছু ৫ কেজি করে চাল বা গম এবং পরিবার পিছু ১ কেজি করে ডাল বিতরণ করা শুরু হয় গত বছর থেকেই। এই কর্মসূচিরই মেয়াদ ফুরনোর কথা ৩০ নভেম্বর। কিন্তু এবার তাতেই দাঁড়ি টেনে দিতে চলেছে মোদি সরকার।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান