“পুরীর মন্দির এবং জগন্নাথ ধাম উভয়কেই সম্মান করি”, বিতর্ককে তুড়ি মেরে জবাব মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করা হয়েছে দিঘার নয়া নির্মিত জগন্নাথ মন্দির। এই দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিত উপস্থিত ছিলেন। তবে দিঘার মন্দির খোলার পর থেকেই নানা রকমের বিতর্কের সৃষ্টি হয়েছে। এই সমস্ত বিতর্ককে তুড়ি মেরে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি উভয় মন্দিরকেই সম্মান করেন। দিঘার এই মন্দিরকে রাজ্য সরকারের তরফ থেকে ‘জগন্নাথ ধাম’ হিসাবে প্রচার করা হয়েছে। এই নিয়েই বিতর্কের সূত্রপাত হয়। এই নিয়ে সমালোচকরা ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের তুলনা টেনে আনেন।

এই বিতর্কের মাঝেই রবিবার ওড়িশা সরকারের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠাতে চান। যেখানে অনুরোধ করে লেখা হবে নবনির্মিত দিঘার জগন্নাথ মন্দিরকে “ধাম” বলা বন্ধ করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় পুরী এবং দিঘা উভয় মন্দিরের তাৎপর্যকে সমান করে তুলেছেন। এবং দীঘা মন্দিরটিকে “জগন্নাথ ধাম” হিসাবে উল্লেখ করেছেন।

মমতা এই বিতর্ক প্রসঙ্গে বলেন, “আমরা পুরীর মন্দিরকে সম্মান করি এবং জগন্নাথ ধামকেও সম্মান করি। কালী মন্দির এবং গুরুদ্বারগুলি সারা দেশে সর্বত্র রয়েছে। মন্দির সব জায়গায় রয়েছে… এই বিষয়ে এত ক্ষোভ কেন?”

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র দিঘা মন্দিরের নাম নিয়ে আপত্তি তুলে বলেন, “অন্য কোনও মন্দিরকে ধাম বলা যাবে না।” তিনি আরও বলেছেন, “আমি একটা বিষয়ে তীব্র আপত্তি জানাই। পৃথিবীতে জগন্নাথ ধাম মাত্র একটি, আর অন্য কোনও স্থান নেই বলে অন্য কোনও স্থানকে জগন্নাথ ধাম বলা সম্ভব নয়।”

উল্লেখযোগ্যভাবে, ভারতে চারটি ধাম রয়েছে এবং তাদের মধ্যে পুরী মন্দিরও একটি। বিজেপি নেতা এই প্রসঙ্গে বলেন, “কোনও সন্দেহ থাকা উচিত নয় যে অন্য কোনও স্থানকে জগন্নাথ ধাম বলা যেতে পারে না।”

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

পুরুলিয়ায় মাদকচক্রের বিরুদ্ধে বড় সাফল্য, এসটিএফ ও জেলা পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের