মমতার বিরুদ্ধে কুমন্তব্য, দিলীপ ঘোষকে শোকজ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচারে বেরিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে আক্রমণ করে আরও বিপাকে দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ওই কুমন্তব্যের জন্য বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি প্রার্থী বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে বিতর্কিত পোস্টের দায়ে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতেকেও শোকজ করেছে কমিশন। আগামিকাল শুক্রবার বিকাল পাঁচটার মধ্যেই দুজনকে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।  

ভোট প্রচারে বেরিয়ে মঙ্গলবার দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে সকালের হাঁটাহাঁটি শেষে স্যাঙাতদের নিয়ে চায়ের আসরে মেতে উঠেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাপ’ তুলে আক্রমণ করেন ‘কুকথার শিরোমণি’ মেদিনীপুরের সাংসদ। ব্যঙ্গের সঙ্গে তিনি বলেন, ‘দিদি গোয়ায় গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে। ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আমি বলি, বাপ তো ঠিক করুন। যার-তার মেয়ে হওয়া ঠিক নয়।’

দিলীপের ওই ‘কুমন্তব্য’ নিয়ে তোলপাড় পড়ে যায়। বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে ওই কুকথা সম্প্রচার হওয়ার পরেই নির্বাচন কমিশনের তরফে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়। নিন্দার ঝড় ওঠায় রাতেই বর্ধমান-দুর্গাপুরের দলীয় প্রার্থীকে শোকজ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দিলীপের প্রার্থীপদ বাতিলের দাবি জানায় তৃণমূল প্রতিনিধিদল।

অন্যদিকে, মমতার বিরুদ্ধে দিলীপের কুমন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠান পশ্চিম বর্ধমানের জেলাশাসক। সেই সঙ্গে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মন্তব্যের ভিডিও ক্লিপিংসও পাঠিয়ে দেন। ওই রিপোর্টের প্রেক্ষিতেই দিলীপকে কারণ দর্শানোর নোটিশ ধরিয়েছে কমিশন। শুক্রবার বিকেল পাঁচটার মধ্যেই জবাব জানাতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে জবাব না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হাঁটা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কমিশন।  

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন পঞ্জাবি গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের