‘বিরোধীরা কোথায় যাবে, দায় আমাদের নয়’, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার রাজনীতিতে বিরোধীদের ভূমিকা নিয়ে ফের বড় প্রশ্ন। তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে জোর গলায় বিরোধিতা করেন না। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলও কার্যত হারিয়ে যাওয়ার পথে বলে দাবি বিজেপির। সিপিএমেরও সেই অর্থে কোনও বড় নেতা নেই। কংগ্রেসের অবস্থাও খুব একটা আলাদা নয়। এই পরিস্থিতিতে তাহলে কি রাজ্য কার্যত বিরোধীশূন্য? প্রশ্ন উঠতেই তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের বক্তব্য, রাজ্যের মানুষ নির্বাচনের মাধ্যমে তাঁদের রায় দিয়েছেন। নতুন সরকারের উপর আস্থা রেখেছেন বাংলার মানুষ। সেই আস্থার মর্যাদা দিয়ে এখন সাধারণ মানুষের উন্নয়ন এবং পরিষেবা দেওয়ার কাজেই মন দিতে চাইছে বিজেপি সরকার।তবে রাজ্যে বিরোধী দল থাকবে কি না, কিংবা বিরোধীরা আগামী দিনে কোথায় যাবে-তার দায় বিজেপি নেবে না বলেই স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘বিরোধী কেউ থাকবে কি থাকবে না, বিরোধীরা কোথায় যাবে, সেই দায়িত্ব আমাদেরও নয়, জনতারও নয়।’তাঁর দাবি, যাঁদের মানুষ নির্বাচনে প্রত্যাখ্যান করেছেন, তাঁদের নিজেদের ভুল-ত্রুটি খুঁজে পরিবর্তন করতে হবে। নতুন করে সংগঠন তৈরি করে মানুষের কাছে যেতে হবে এবং বিরোধী দলের দায়িত্ব পালন করতে হবে। দিলীপ ঘোষের বক্তব্য, বিজেপির সামনে এখন মূল লক্ষ্য সরকার চালানো এবং উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া। তাই বিরোধীরা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ কীভাবে তৈরি করবে, সেই সিদ্ধান্ত তাঁদেরই নিতে হবে।

আরও পড়ুনঃ শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, গণতান্ত্রিক দেশে দেওয়াল লিখন করতে পারেন সকলে। তাই কার্ল মার্কসের উক্তি লেখায় আপত্তির কিছু নেই। তবে ভারতের বিরুদ্ধে কোনও স্লোগান বা দেশের ঐক্য, অখণ্ডতাকে চ্যালেঞ্জ করা হলে তা বরদাস্ত করা হবে না। দিলীপ ঘোষ বলেন, ‘কার্ল মার্কসের নীতি লেখা তো এখানে ব্যান হয়ে যায়নি। কিন্তু ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা, ভারতের ঐক্য, অখণ্ডতা নিয়ে চ্যালেঞ্জ করা, এটা তো ভারত সরকার বরদাস্ত করবে না।’  তাঁর কথায়, যাদবপুরে দেশবিরোধী স্লোগান মুছে দেওয়ার মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে-ক্যাম্পাসে কোনও ধরনের ‘অ্যান্টি ন্যাশনাল মুভমেন্ট’ বরদাস্ত করা হবে না।

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে দুবাইয়ে রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট