‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্রাস থেকে স্পষ্ট জানিয়ে দিলেন, ‘ভারতের নিরাপত্তা নিয়ে কোনও আপস হবে না।’ রবিবার (২৬ জুলাই) লাদাখের দ্রাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের প্রতিটি উসকানিমূলক পদক্ষেপের জবাব ভারত এমনভাবে দেবে, যা তাদের কল্পনারও বাইরে। রাজনাথ সিং আরও জানান, পাকিস্তানের সঙ্গে যদি কোনও আলোচনা হয়, তবে তা শুধুমাত্র পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) নিয়েই হবে। এই বিষয় ছাড়া অন্য কোনও ইস্যুতে আলোচনার প্রশ্নই ওঠে না।

দুই দেশের অবস্থানের তুলনা টেনে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত যেখানে উন্নয়নের লক্ষ্যে ডেটা সেন্টার গড়ে তুলেছে, সেখানে পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর তৈরি করছে। তিনি ‘অপারেশন সিঁদুর’-এর উল্লেখ করে বলেন, এই অভিযান প্রমাণ করেছে যে, সন্ত্রাসবাদে মদতদাতা বা জঙ্গি কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে ভারত কঠোর পদক্ষেপ নিতে সক্ষম এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় থাকবে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনাথ সিং বলেন, ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা ও সাহস নিয়ে কখনও কোনও প্রশ্ন ছিল না। পূর্বে রাজনৈতিক দৃঢ়তার ঘাটতি থাকলেও বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন করেছে।

আরও পড়ুন: ‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় সেনাবাহিনী সবসময় সতর্ক রয়েছে। তাই ভারতের দিকে কুদৃষ্টি দেওয়ার আগে যে কোনও শত্রুপক্ষকে একাধিকবার ভাবতে হবে। বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ় অবস্থানের কোনও অভাব নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো