‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি:  স্কুল সার্ভিস কমিশনকে ৭দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনে ১দিন পরেই তালিকা প্রকাশের সিদ্ধান্ত কমিশনের। এই যোগ্য অযোগ্য নিয়ে রাজ্যকে ঝাঁঝালো আক্রমন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপির বড় কোনও সভায় তাঁকে এখন আর দেখা যায়না। এক কথায় ব্রাত্য হয়ে পড়েছেন। কিন্তু রাজ্যকে কটাক্ষ করতে ছাড়েন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। আরজিকর থেকে এসআইআর ও এসএসসি-র তালিকা প্রকাশ নিয়ে কটাক্ষ করলেন তিনি।

শনিবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসে সুপ্রিম কোর্টের ভাষাই শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি বলেছেন, একজন অযোগ্য যদি পরীক্ষায় বসে রাজ্যকে ছেড়ে কথা বলবে না আদালত। অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার কৌশলের কারণেই যোগ্যরা মার খাচ্ছেন। কোনও অযোগ্য প্রার্থী যদি ঢুকে পরীক্ষায় বসে তাহলে পরীক্ষা বাতিল হয়ে যাবে। যোগ্য প্রার্থীরা এতদিন ধরে পড়াশোনার চর্চার বাইরে থেকেও নতুন করে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসছেন। আদালতে থাপ্পড় খাওয়া রাজ্য সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। কোনও নিয়ম নীতি না মেনে পয়সা তোলার জন্য অনৈতিক কাজ করে। কোনও গণতান্ত্রিক দেশে এই ধরনের সরকারের কথা ভাবতেও অবাক লাগে।

পাশাপাশি তিনি আরজিকর কাণ্ডে বলেছেন, কোটি কোটি টাকার দুর্নীতি সেইসময় সামনে এসেছিল। দুর্নীতির তদন্ত সঠিক পথে এগোলে ধর্ষণ হত্যার তদন্ত সঠিক পথে এগোবে। রাজ্যে এসআইআর হবেই। কেউ আটকাতে পারবে না বলে জানান দিলীপ। সংবিধানের মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গ। নিয়ম মেনে এসআইআর হবেই।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু