বিতর্কিত ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মুক্তির উপরে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ গোপাল পাঁঠার নাতি

বার কলকাতায় ছবির মুক্তি নিষিদ্ধ করার দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেম শান্তনু মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবেক অগ্ধিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রেলার রিলিজের পর থেকেই বিতর্কে জেরবার। আগামী ৫ সেপ্টেম্বর ছবিটি গোটা দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা। বিশেষ করে, বাংলার কোনও প্রেক্ষাগৃহে ছবি যাতে মুক্তি না পায়, তা নিয়েও হুমকির সম্মুখীন হতে হচ্ছে নির্মাতাদের। এবার কলকাতায় ছবির মুক্তি নিষিদ্ধ করার দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেম শান্তনু মুখোপাধ্যায়। আসলে ১৯৪৬ সালের ১৬ অগস্ট হওয়া কলকাতার অশান্তিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। ছবিতে ‘গোপাল পাঁঠা’ নামে পরিচিত একজন স্বাধীনতা সংগ্রামীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। এই নিয়েই বিতর্ক তুঙ্গে। গোপাল মুখোপাধ্যায় ছিলেন ১৯৪৬ সালের গ্রেট কলকাতা কিলিংস চলাকালীন একটি গুরুত্বপূর্ণ চরিত্র। যা অল ইন্ডিয়া মুসলিম লিগ-এর “ডাইরেক্ট অ্যাকশন ডে”-র আহ্বানের পর শুরু হয়েছিল। এই ডাকে একটি আলাদা মুসলিম রাষ্ট্রের দাবি তোলা হয়েছিল। 

গত মাসে গোপাল পাঁঠার নাতি শান্তনু মুখোপাধ্যায় অগ্ধিহোত্রীর বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। পরে পরিচালকের বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়। তাঁর অভিযোগ, অগ্নিহোত্রী একটি ব্যক্তিগত রিল-এ গোপাল পাঁঠাকে ‘কসা’ই নামে অভিহিত করেছেন। তবে এবার শান্তনু আরও বড় পদক্ষেপ নিলেন। শুক্রবার পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পেতে যাওয়া ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার মুক্তি স্থগিত করার দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন শান্তনু। আবেদনকারীর আইনজীবী আদালতে বলেছেন, “আমরা পশ্চিমবঙ্গে সিনেমাটির মুক্তি স্থগিত রাখতে চাই। এছাড়াও, গোপাল মুখোপাধ্যায়কে ছবিতে ভয়াবহভাবে চিত্রিত করা হয়েছে। আমরা এমন দৃশ্যের সম্পূর্ণরূপে অপসারণ চাই। এছাড়াও, আমরা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে (CBFC) বিবেক অগ্নিহোত্রীর ভূমিকার তদন্ত চাই। তিনি কীভাবে CBFC-এর বোর্ড সদস্য থাকতে পারেন এবং সমান্তরালভাবে একটি প্রযোজনা সংস্থা পরিচালনা করতে পারেন? আমরা চাই অগ্নিহোত্রী একজন ঐতিহাসিক ব্যক্তির নাম এবং পরিচয়ের অপব্যবহার বন্ধ করুক, যিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন।”

অগস্ট মাসে, শান্তনু তাঁর দাদু সম্পর্কে অবমাননাকর শব্দ ব্যবহার করার অভিযোগে বউবাজার থানায় বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন। শান্তনু জানিয়েছেন, অগ্নিহোত্রী ছবিতে তাঁর দাদুকে চিত্রায়ণের আগে তাদের পরিবারের থেকে কোনও অনুমতি নেননি। অভিযোগপত্রে লেখা ছিল, “আমাদের যা কষ্ট দেয় তা হল এই ধরণের প্রচেষ্টা আমাদের কাছে অপরিচিত নয়। পূর্বে, আমার প্রয়াত দাদু শ্রী গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে প্রচুর ঘৃণ্য প্রচেষ্টা সংঘটিত হয়েছিল, যা আমাদের পরিবারকে চরম হতবাক করে দিয়েছিল। কেবল তার কথা বা কাজই নয়, তার আদর্শিক দৃঢ়তা এবং ঐতিহাসিক সংগ্রামের ব্যাখ্যাকেও অবমাননা করা হয়েছিল, এবং বর্তমানে একই ঘটনা বারবার ঘটছে, অগ্নিহোত্রী প্রকাশ্যে আমার দাদুকে একজন কসাই হিসেবে উল্লেখ করেছেন। যা একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে আমার দাদুর খ্যাতিকে কলঙ্কিত করছে।” উল্লেখ্য, দ্য বেঙ্গল ফাইলস-এ গোপাল পাঠার চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস।

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের