কলকাতায় শুরু হচ্ছে কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ কর্মসূচি

নির্বীজকরণের ফলে যেমন পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ করা যাবে তেমনই টিকাকরণের ফলে কুকুর হবে নির্বিষ ও জীবানু মুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা জুড়ে বাড়ছে পথ কুকুরের (Street Dog) সংখ্যা। পথচারীদের তাড়া করে বা কামড়ে ফেলে অবলা এই জীব। আবার অনেকসময় সারমেয়দের অকারণে মারা হয়। গায়ে ফেলে দেওয়া হয় গরম জল, অ্যাসিড। এই নির্যাতনও ঠিক নয়। তাই পথ কুকুর নিয়ন্ত্রণে উদ্যোগী হল কলকাতা পুরনিগম। চলবে নির্বীজকরণ ও টিকাকরণ।   

 কলকাতা পুরনিগমের প্রত্যেকটি ওয়ার্ডে (Ward) পথ কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ কর্মসূচি হবে। এই কর্মসূচির উদ্বোধন হবে আগামী ১০ মে। এই কর্মসূচির উদ্বোধন হবে মঙ্গলবার দুপুর ১২ টায়।  সেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে হাতিবাগানের স্টার থিয়েটারে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহানগরের পশুপ্রেমী ও সমাজসেবীরা। নির্বীজকরণের ফলে যেমন পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ করা যাবে তেমনই টিকাকরণের ফলে কুকুর হবে নির্বিষ ও জীবানু মুক্ত। এইন খবরেই আপ্লুত পুরবাসীরা।

এই অনুষ্ঠানের সূচনা করবেন রাজ্যের মন্ত্রী ও পুরনিগমের মেয়র (Mayor) ফিরহাদ হাকিম। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী (Minister) স্বপন দেবনাথ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) চেয়ারম্যান মালা রায় ও সাংসদ (MP) সুদীপ বন্দ্যোপাধ্যায়। সমস্ত অনুষ্ঠানটির পৌরোহিত্য করবেন উপমহানাগরিক ও বিধায়ক (MLA) অতীন ঘোষ।

উল্লেখ্য, সম্প্রতি কুকুরের তাণ্ডব চলেছিল আরজি কর হাসপাতাল জুড়ে।  পরিস্থিতি এমনই হয় যে কুকুরের কামড় ও আঁচড়ে ক্ষতবিক্ষত হয়েছিলেন রোগীর পরিজন। চিকিৎসা করা হলেও ১২ টি কুকুরের কামড় ও আঁচড়ের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছিল এক মহিলার।  আর জি কর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল, হাসপাতালে কুকুর- বিড়াল তাড়াতে টেন্ডার ডাকা হয়। দেখা যায় তাড়ানো হলেও ফিরে আসছে। কুকুর- বিড়াল তাড়াতে সম্প্রতি বৈঠক করেছে রোগী কল্যাণ সমিতি। হাসপাতালের তরফে বলা হয়, এই ঘটনা দুর্ভাগ্যজনক। জানানো হয়েছিল, ফের কুকুর- বিড়ালগুলিকে তাড়ানো হবে। তাদের ঢোকায় বাধা দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় চেয়ারম্যান জানিয়েছিলেন, কুকুরের নির্বীজকরণ আবার শুরু করা হবে।

তবে পথ কুকুর নিয়ন্ত্রণে শুধু আরজি কর চত্ত্বর বা সংলগ্ন ওয়ার্ডেই এই কর্মসূচি করা হচ্ছে না। কর্মসূচি চালানো হচ্ছে পুরো নগর জুড়েই। আর এই খবরেই আনন্দিত পুরবাসী।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার