আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নজরে পথ দুর্ঘটনা, বৃহস্পতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকে  পরিবহন দফতর

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় লাগাতার ঘটছে পথ দুর্ঘটনা। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসতে চলেছে পরিবহন দফতর। জানা গিয়েছে, এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম,  পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পুলিশের ডিজি রাজীব কুমার সহ বিভিন্ন সরকারি পরিবহণ নিগমের প্রতিনিধিরা।

মঙ্গলবার সল্টলেকে ভয়াবহ বাস দুর্ঘটনা হয়। আর তাতেই প্রাণ হারিয়েছেন  এক পড়ুয়া। এই ঘটনার পরেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি কথা বলেছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে । এরপরেই পথ দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি বৈঠকে বসতে চলেছে পরিবহন দফতর। জানা গিয়েছে, এদিনের বৈঠকে আলোচনা হতে পারে বেপরোয়া বাসের দৌরাত্ম্য ও রেষারেষির প্রবণতা কমানোর বিষয় নিয়ে। যাতে দ্রুত দুর্ঘটনা এড়ানো যায়।

উল্লেখ্য, ২০২৩ সালে বাস রেষারেষির জেরে  পথ দুর্ঘটনায়  প্রথম প্রাণ হারান  বেহালার এক পড়ুয়া।  তারপর বাঁশদ্রোণী আর এখন সল্টলেক । একের পর এক এই ধরনের দুর্ঘটনায় মুহূর্তে  প্রাণ হারিয়েছে শিশুরা। তাই এই দুর্ঘটনা যাতে ফের পুনরাবৃত্তি না ঘটে সেইজন্য  বৈঠকে বসতে চলছে পরিবহন দফতর। কী কী বিষয় নিয়ে এদিনের  বৈঠকে  আলোচনা হবে সেটাই এখন মূল দেখার বিষয়।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ