২১ ঘণ্টা বন্ধ পানীয় জল! চূড়ান্ত ভোগান্তিতে দক্ষিণ কলকাতার বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহান্তে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়  বন্ধ থাকতে চলেছে জল। শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত মিলবে না জল পরিষেবা। মূলত, গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় মেরামতির কাজ চলবে সেইজন্য পরিষেবা ব্যাহত হবে। টানা ২১ ঘণ্টা জল বন্ধ থাকায় দুর্ভোগের  মুখে পড়বেন স্থানীয় বাসিন্দারা ।

কোথায় কোথায় বন্ধ থাকবে জল?

দক্ষিণ কলকাতার পিটিএস থেকে গড়িয়াহাট, কালীঘাট, হাজরা, চেতলা, নিউআলিপুর, গার্ডেনরিচ, তপসিয়া, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক, কসবা, পর্ণশ্রী, সেন পল্লী, প্রফুল্ল পার্ক, গল্ফগ্রিন, লায়েলকা, তিলজলা-সহ বিস্তীর্ণ এলাকায় আগামিকাল থেকে টানা ২৪ ঘণ্টা জল পাওয়া যাবে না। মূলত,  কলকাতা পুরসভার বরো ৮, ৯ ,১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৬ জল  পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে ।

ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে পরিষেবা বন্ধের কথা জানিয়ে দিয়েছে কলকাতা পুরসভা। তবে ভোগান্তি বেশিক্ষণ স্থায়ী হবে না। রবিবার সকাল থেকেই স্বাভাবিক হবে জল পরিষেবা। বলা বাহুল্য, গরম কালের তুলনায়  শীতকাল মানুষের জলের চাহিদা তুলনামূলকভাবে কম থাকে।  তাই জল বন্ধ থাকলে খুব একটা অসুবিধা হবে না আমজনতার ।  অন্যদিকে  সামনেই গরমকাল আসছে। এপ্রিল-মে মাসে প্রবল গরমে পানীয় জলের চাহিদা থাকে তুঙ্গে। তাই সেইসময় যাতে কোন অসুবিধা না হয় তাই শীতকালের মধ্যেই পাইপে মেরামতির কাজ শেষ করার পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা । 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি