Signal বিভ্রাট শিয়ালদা-বনগাঁ শাখায়, দুর্ভোগে নিত্যযাত্রীরা

দিনের শুরুতেই হোঁচট খেয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বনগাঁ শাখার ট্রেন পরিষেবা। আর তার জেরে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম কাজের দিন না হলেও শুক্রবার মোটেও ছুটির দিন নয়। অন্তত আজকে। তাই আর পাঁচটা দিনের মতোই নিত্যযাত্রীদের ভিড় রয়েছে শহরতলির কলকাতামুখী ট্রেনে। কিন্তু দিনের শুরুতেই হোঁচট খেয়েছে পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা ডিভিশনের বনগাঁ শাখার ট্রেন পরিষেবা। আর তার জেরে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে শিয়ালদা বনগাঁ শাখার(Sealday Bongna Section) নিত্যযাত্রীদের। শুক্রবার ভোরে বারাসত জংশন স্টেশন ও বামুনগাছি রেল স্টেশন এর মাঝে সিগন্যালের সমস্যার(Signaling Syatem) জন্য থমকে যায় ট্রেন পরিষেবা। ভোর ৫টা ১৫ মিনিট থেকে ডাউন ট্রেন চলাচল বন্ধ ছিল। বাতিল করা হয় ৫টা ৪০ মিনিটের দত্তপুকুর লোকাল। দীর্ঘক্ষণ সিগন্যালিং ব্যবস্থা বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল। বনগাঁ শিয়ালদা লোকাল বামনগাছি স্টেশনে দাঁড়িয়ে পড়ে। সকালের বারাসত বনগাঁ ও আপ দত্তপুকুর লোকাল বাতিল করা হয়। অফিস টাইমে ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়া চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা(Daily Passengers)।

আরও পড়ুন মোদির মন্ত্রীই ধরিয়ে দিল মোদির মিথ্যা ভাষণ

ট্রেন বিভ্রাটের জেরে চরম ভোগান্তির মুখে পড়ে ক্ষিপ্ত নিত্যযাত্রীরা বারাসত, বামনগাছি, দত্তপুকুর, হৃদয়পুর, মধ্যমগ্রাম সহ একাধিক স্টেশনে স্টেশন মাস্টারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। সাত সকালে ট্রেন চলাচল বিপর্যয়ের ঘটনায় দুর্ভোগগ্রস্থরা বিক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। কলকাতামুখী অফিসযাত্রী এবং নিত্যযাত্রীরা দ্রুত গন্তব্যস্থলে পৌঁছতে বিকল্প সড়ক পথে বেরিয়ে পড়েন অনেকে। যদিও সকাল সাড়ে নটার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিক ভাবে জানা যায়, বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদহগামী দ্বিতীয় ট্রেন বামনগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। বাতিল হয় আরও বেশ কয়েকটি ট্রেন। তার মধ্যেই দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে বামনগাছি স্টেশনে ওই ট্রেনের চালককে গালাগালি এবং মারধরের চেষ্টা করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। কিন্তু ট্রেনের অন্য যাত্রীরা পাল্টা ওই যুবককেই মারধর করেন বলে স্থানীয় সূত্রে খবর।

আরও পড়ুন সেচ-কর মকুব করে কৃষকদের পাশে মমতার সরকার

ঝামেলার সূত্রপাত হতেই ওই ট্রেন চালক বার বার আরপিএফের(RPF) সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু স্থানীয় সূত্রে খবর, স্টেশনে আরপিএফ না থাকার কারণে পরিস্থিতি জটিল হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল পুলিশ। সকাল ৭টা নাগাদ আবার ট্রেন চলাচল শুরু হয়। তবে সব ট্রেনই এক ঘণ্টা মতো দেরিতে চলছে। বেশ কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। রেল সূত্রে খবর, পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। প্রতিদিন শিয়ালদহ বনগাঁ রুটে হাজার-হাজার যাত্রী যাতায়াত করেন। কলকাতার দিকে যেতে গেলে রেলপথই বনগাঁর দিক থেকে অন্যতম প্রধান ভরসা। কাজের দিনে সাতসকালে এই ট্রেন বিভ্রাটে ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী