দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলন্ত অটোতে এক মহিলার সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা। একাধিকবার নিষেধ করলেও সেই কথায় গুরুত্ব দেননি ওই যুবক। পরে প্রতিবাদ করতেই পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। তবে শেষরক্ষা হয়নি। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ধরা পড়ে যায় ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমদম ক্যান্টনমেন্ট থেকে অটোয় চেপে বাড়ির উদ্দেশে রওনা দেন এক মহিলা। অভিযোগ, অটোতে ওঠার পর থেকেই এক পুরুষ যাত্রী তাঁর সঙ্গে এবং অটোতে থাকা আরও এক মহিলা যাত্রীর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে। প্রথমে ওই ব্যক্তিকে একাধিকবার সতর্ক করেন দুই মহিলা। কিন্তু তাতেও কোনও পরিবর্তন হয়নি। বরং অভিযুক্ত একই ধরনের আচরণ চালিয়ে যায় বলে অভিযোগ। এরপর নির্যাতিতা চিৎকার করে প্রতিবাদ জানালে পরিস্থিতি বুঝে অটোচালক একটি জনবহুল এলাকায় অটোটি থামিয়ে দেন। সেই সুযোগে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন। পরে দমদম থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

পুলিশ সূত্রে খবর, পরে নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সময় অটোতে থাকা অন্যান্য যাত্রী, অটোচালক ও প্রত্যক্ষদর্শীদের বয়ানও সংগ্রহ করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল