দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৪ বছর পর রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আলোচনার অংশ নিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা, অপরাধ দমন, আধুনিক পুলিশ ব্যবস্থা এবং ফরেনসিক পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি বিরোধীদের উদ্দেশে রাজনৈতিক মন্তব্যও করেন তিনি। বাজেট আলোচনায় রাজ্যজুড়ে পুলিশ নিয়োগ, ফরেনসিক ব্যবস্থার সম্প্রসারণ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সীমান্তবর্তী এলাকার উন্নয়ন সংক্রান্ত একাধিক বড় সিদ্ধান্তের ইঙ্গিত দেওয়া হয়েছে।

রাজ্যের ফৌজদারি বিচারব্যবস্থাকে আরও নিরপেক্ষ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক ফরেনসিক তদন্ত ব্যবস্থাকে শক্তিশালী করতে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনার কাজ চলছে। পাশাপাশি সবকটি পুলিশ জেলা ও পুলিশ কমিশনারেটে অপরাধ স্থল সরেজমিনে খতিয়ে দেখার জন্য ভ্রাম্যমাণ ফরেনসিক ইউনিট ও অতিরিক্ত ভ্রাম্যমাণ ফরেনসিক ভ্যান সংগ্রহ করা হচ্ছে। ফরেনসিক পরিষেবাকে জেলা পর্যায়ে পৌঁছে দিতে খড়গপুর, ব্যারাকপুর, কল্যাণী, মুর্শিদাবাদ, সিঙ্গুর এবং মালদহে মোট ছয়টি নতুন আঞ্চলিক ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়েছে। একই সঙ্গে রাজ্যে একটি জাতীয় ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে বিধানসভায় জানানো হয়েছে।

আরও পড়ুন: যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

বাজেট আলোচনায় দীর্ঘদিন ধরে আটকে থাকা পুলিশ নিয়োগ প্রক্রিয়া নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একাধিক এসএলপি-র কারণে প্রায় ১৭ হাজার ১৪৩টি পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল। এখন সেই আইনি জট কাটায় খুব শীঘ্রই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। রাজ্যে মোট ১৭ হাজার ১৪৩টি পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্ট্রেস ও সার্জেন্ট পদে ৩০৯ জন, কলকাতা পুলিশে কনস্টেবল ও মহিলা কনস্টেবল পদে ৩ হাজার ৯৫৪ জন, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে ১১ হাজার ৭৪৯ জন এবং পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইনস্পেক্টর ও সাব-ইনস্পেক্ট্রেস পদে ১ হাজার ১৩১ জনকে নিয়োগ করা হবে। অপরাধ দমন এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় গোয়েন্দা তথ্যের দ্রুত আদান-প্রদানের জন্য ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড (NATGRID)-এর বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন মন্ত্রক ও সংস্থার অসামরিক, বাণিজ্যিক এবং আর্থিক তথ্য সমন্বয় করে তদন্তকারী সংস্থাগুলিকে দ্রুত তথ্য সরবরাহ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। মাদক পাচার ও মাদক সংক্রান্ত অপরাধ রুখতে একটি বিশেষ অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স সেল গঠনের কথাও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ভাইব্রান্ট ভিলেজেস প্রোগ্রাম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের ১২টি জেলার ৬৪টি ব্লকের মোট ৩৯৪টি গ্রামকে অন্তর্ভুক্ত করা হবে বলে বিধানসভায় জানানো হয়েছে।

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলনে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা, মুম্বইয়ের পাঁচতারা হোটেলে অবাক কাণ্ড

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় মর্মান্তিক পরিণতি, সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে খুন

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’