সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের বৃদ্ধ দম্পতিতে বাড়িতে ডাকাতি !

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। শহরে ফের টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি। অভিযোগ উঠেছে ছুরি দেখিয়ে  হাত দিয়ে মুখ চেপে প্রাণনাশের হুমকি দিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা । শুধু তাই নয় বৃদ্ধার গা থেকে সমস্ত  গয়না খুলে নেওয়া হয় ।  এমনই  দুঃসাহসিক   ঘটনার সাক্ষী থাকল  ৭ নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোড এলাকা ।  তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা এখন স্পষ্ট নয় । এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ । ইতিমধ্যেই অভিযুক্তদের খুঁজতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ ।

বৃদ্ধ দম্পতির এক আত্মীয় জানিয়েছেন,’ সোনা যা ছিল সব চুরি হয়ে গিয়েছে ।  খবর পেয়ে বাড়িতে এসে দেখি ঘরের আলমারি খোলা।  সর্বস্ব লুট হয়ে গিয়েছে।’  জানা গিয়েছে, বৃদ্ধ দম্পতির বাড়িতে লুট করার সময় মাথায় হেলমেট পড়ে ছিল দুষ্কৃতীরা । প্রায় সাতজন  এই ঘটনার সঙ্গে জড়িত । এমনটাই সামনে এসেছে সিসিটিভি ফুটেজ দেখে ।  তবে এখন পর্যন্ত দুষ্কৃতীদের পরিচয় সামনে আসেনি । তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি । 

উল্লেখ্য, কয়েকদিন আগে  সেন্ট্রাল অ্যাভিনিউতে একাকী শষ্যাশায়ী বৃদ্ধাতে চলে দুঃসাহসিক ডাকাতি ঘটনা। অভিযোগ, অস্ত্র দেখিয়ে নগদ কয়েক লক্ষ টাকা এবং সোনার গয়না লুট করা হয়েছে। ঘটনায় কে বা কারা জড়িত তা নিয়ে এখন রয়েছে ধোঁয়াশা । আর এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের খাস কলকাতায় সত্তরোর্ধ্ব দম্পতির বাড়িতে চলল দুষ্কৃতীদের তাণ্ডব । 

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ