জ্বালানি মূল্যবৃদ্ধিতে ই-বাস চাহিদা তুঙ্গে, ২৫০০ কোটির লগ্নি রাজ্যের

আপাতত প্রায় দেড় হাজার ই-বাস তৈরি করা হবে বলে জানা গিয়েছে। পরে সেই পরিমাণ বেড়ে হতে পারে তিন থেকে পাঁচ হাজার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য আগেই ঠিক করেছিল, চালু করা হবে ই- বাস পরিষেবা। জ্বালানির অত্যাধিক মূল্যবৃদ্ধি থেকে মানুষকে মুক্তি দেওয়ার এই এক উপায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে এক বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা চূড়ান্ত করল রাজ্য। আপাতত প্রায় দেড় হাজার ই-বাস তৈরি করা হবে বলে জানা গিয়েছে। বিনিয়োগ করা হবে প্রায় আড়াই হাজার টাকা। ই- বাস বেশি করে চললে জ্বালানি মূল্যবৃদ্ধির প্রকোপ এড়ানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয় হবে। কমবে পরিবেশ দূষণের মাত্রা।

২১ এপ্রিল, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে রাজ্য সরকার এই বিষয়ে চূড়ান্ত আলোচনা করেছে ইজিভি ট্রান্সপোর্ট ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে। আপাতত ভাবে দেড় হাজার বাস দিয়ে পথচলা শুরু হলেও পরে সেই পরিমাণ বেড়ে হতে পারে তিন থেকে পাঁচ হাজার। এই বাসগুলির রক্ষণাবেক্ষণ করবে রাজ্য সরকার। মুর্শিদাবাদের রেজিনগরে গড়ে উঠছে ই- বাস কারখানা। রাজ্য ও সংস্থার পক্ষ থেকে বলা হয়, অত্যাধুনিক মানের ই-বাস চলাচলের পরিকাঠামো রয়েছে রাজ্যে।

এদিন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ই- বাসের জন্যই হবে প্রায় ২৩ হাজার কর্মসংস্থান। জানা গিয়েছে, বিভিন্ন বাস ও ট্রাম ডিপোতে হবে চার্জিং স্টেশন। এখন মহানগরের রাস্তায় প্রায় ৮০ টি ই-বাস চলে। আসতে চলেছে আরও ৫০ টি। আর রাজ্য জুড়েও বিভিন্ন রুটে চলবে ই- বাস। জানা গিয়েছে, নিউটাউনকে কেন্দ্র করে আপাতত শুরু হবে এই ই- বাস গুলির যাত্রা। চলতি মাসেই আসছে নতুন ১৫ টি ই- বাস।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ