বিক্রি কমেছে চিনা আলোর, বাজার ভালো যাচ্ছে মাটির প্রদীপের

করোনার জন্য কার্যত ধুঁকছে বৈদুতিন আলোর বাজার। বড়বাজার, চিনা মার্কেট কিংবা চাঁদনির রমরমা কমেছে দীপাবলির আলোতে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার জন্য কার্যত ধুঁকছে বৈদুতিন আলোর বাজার। বড়বাজার, চিনা মার্কেট কিংবা চাঁদনির রমরমা কমেছে দীপাবলির আলোতে। কারণ করোনা আবহে কেউ আর কলকাতা মুখী হতে চাইছে না। তাই খদ্দের কম গতবছরে প্রচুর চিন থেকে রাইস বাল্ব লাইট, ফেয়ারি টেল বাল্ব, এলইডি দিয়ার মতো জনপ্রিয় বৈদ্যুতিন আলো আনলে ক্ষতির মুখ দেখতে হয়। বিক্রি হয় নি। উল্টে টাকা খরচ হয়েছে প্রচুর। তাই চলতি বছরে সেই পথে না গিয়ে খুব সামান্য বৈদ্যুতিন আলো আনিয়েছেন ব্যবসায়ীরা। বিগত দু’বছরে চাহিদা বেড়েছে মাটির প্রদীপের। নানা রঙের প্রদীপ দীপাবলি ও কালীপুজোতে ব্যবহার করার জন্য বাজারে বিক্রি হচ্ছে।

সুন্দর ও নানা রঙের মাটির প্রদীপের চাহিদা বাড়ছে বাজারে। শুধুমাত্র কালীপুজো কিংবা দীপাবলিতে রাঙ্গোলি করা নয়। বাড়ির নানা কাজে ও ঘর সাজাতে কাজে লাগবে এই মাটির প্রদীপ। তাই দেদার বিকোচ্ছে। মাটির প্রদীপ বিক্রি হওয়ায় খুশি মৃৎ শিল্পীরা। এই বিষয়ে এক শিল্পী জানিয়েছেন, ‘গত কয়েক বছরে প্রদীপের বিক্রি একেবারে তলানিতে ঠেকেছিল। কিন্তু এবছর নানা রকমের প্রদীপ দেখা যাচ্ছে। অনেকেই পুরোনো আমলের মত পিলসুজ ও প্রদীপের কম্বিনেশন চাইছেন। চিনা আলোর জোগান তুলনামূলক কম হওয়ার জন্যই হয়তো এবার প্রদীপের চাহিদা অনেকটা বেশি। প্রদীপের দাম ১০ টাকা থেকে শুরু হয়ে ৫০ টাকা পর্যন্ত রয়েছে। সাধারণ প্রদীপ ছাড়াও তিনমুখী, পাঁচমুখী প্রদীপও রয়েছে।’

চিনা আলো কিংবা বৈদ্যুতিন আলো বিক্রির মূল কারণ রয়েছে আরও একটা। ভারতের সঙ্গে চিনের বাণিজ্যিক সম্পর্কের অবনতি ও চিনা বিদ্বেষ। তাই ভারতের ঐতিহ্য মাটির প্রদীপের ডিমান্ড বেড়েছে সর্বত্র। চিনা আলো বিক্রি নিয়ে এক ব্যবসায়ী জানিয়েছেন, ‘সাধারণত মোট মালের পুরো টাকাটা প্রথমেই দিতে হয় না। আমরা সিজন শেষ হলে পুরো টাকা শোধ করে দিই। এবার কিন্তু চিনা ব্যবসায়ীরা শুরু থেকেই পুরো টাকা দেওয়ার বিষয়ে অনড়।’

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

‘আপনারা লেসবিয়ান নাকি?’ সুরজের সঙ্গে মৌনির বিবাহবিচ্ছেদ হতেই ট্রোলড দিশা

‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

‘গোলমাল ৫’-এর জন্যে অজয়ের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়!

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ

পেট্রোল-ডিজেলের বদলে হাইড্রোজেনে চলবে বাস, দিল্লিতে শুরু প্রথম পরিষেবা