পেট্রোল-ডিজেলের বদলে হাইড্রোজেনে চলবে বাস, দিল্লিতে শুরু প্রথম পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: পেট্রোল-ডিজেলের লাগামছাড়া দামে যখন নিত্যযাত্রীদের পকেটে চাপ বাড়ছে, ঠিক তখনই স্বস্তির বার্তা নিয়ে এল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। জ্বালানির খরচ কমানো, অর্থ সাশ্রয় এবং দূষণ কমানো- এই তিনটি বিষয় মাথায় রেখেই চালু হল পরিবেশবান্ধব হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা। আজ শুক্রবার (১৫ মে) থেকে এই অত্যাধুনিক বাসগুলি দিল্লি সেন্ট্রাল ভিস্তা অঞ্চলে যাত্রী পরিষেবা দিচ্ছে। দূষণ কমানো এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই শাটল পরিষেবা সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ মেট্রো স্টেশনের মধ্যে চলবে। বাসটি ইন্ডিয়ান অয়েল করপোরেশনের (Indian Oil Corporation Limited) সহায়তায় পরিচালিত হচ্ছে এবং এটি তৈরি করেছে টাটা মোটরস (Tata Motors)। ১২ মিটার দীর্ঘ এই বাসটিতে ৩৫ জন যাত্রীর বসার জায়গা রয়েছে। রয়েছে হাইড্রোজেন চালিত পিএম ফুয়েল সেল প্রযুক্তি, ৩৫০ বার হাইড্রোজেন স্টোরেজ সিস্টেম এবং ৭০ কিলোওয়াট ফুয়েল সেল। নিরাপত্তার জন্য রয়েছে ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম, স্ট্যাবিলিটি কন্ট্রোল, জিপিএস ট্র্যাকিং এবং সিসিটিভি ক্যামেরা।

আরও পড়ুন: বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। সকাল ৮.৩০ থেকে দুপুর ১২.৩০ এবং বিকেল ৩.৩০ থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত বাস চলবে। কর্তব্য ভবন, বিজ্ঞান ভবন , নির্মাণ ভবন, আকবর রোড, বরোদা হাউস, ইন্ডিয়া গেট এবং সেবা তীর্থ মেট্রো স্টেশন এলাকাগুলিকে এই রুটের আওতায় আনা হয়েছে।

হাইড্রোজেন বাসের সবচেয়ে বড় সুবিধা হল, এটি চলার সময় ক্ষতিকর ধোঁয়া বা দূষক প্রায় নির্গত করে না। যদিও পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এই প্রযুক্তি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে , তবু দিল্লির মতো দূষণপ্রবণ শহরে এটি ভবিষ্যতের গণপরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তনের সূচনা করতে পারে।

 

 

হঠাৎ অতিথির আগমন? ঝামেলা ছাড়া চটজলদি বিস্কুট দিয়ে বানান তন্দুরি পনির বাইটস

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…

অগ্ন্যুৎপাতের ছাইয়ে অন্ধকার আকাশ, ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর

বেড না পেয়ে মাটিতে শুয়েই চিকিৎসা নিচ্ছে রোগীরা, মাঝরাতে হাসপাতাল পরিদর্শনে গেলেন বিধায়ক

নেপাল জুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক, ধ্বংসযজ্ঞে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪০, এখনও নিখোঁজ ৫০০০

ONGC-র পুনরায় খনিজ তেল ও গ্যাসের সন্ধানে আশা দেখছেন নদিয়ার বাসিন্দারা

স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতে কাতরাতে কাতরাতে মৃত্যু যুবকের! বেড না পাওয়ার অভিযোগে বাঁকুড়ায় বিক্ষোভ

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০

আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! কতজন পাবেন বার্ধক্য, বিধবা ভাতা?