অপেক্ষার আরও ১০ মাস, পূর্ণ পথে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ স্পষ্ট হচ্ছে দিনক্ষণ। একাধিক জটিলতা কাটিয়ে হাওড়া ময়দান(Howrah Maidan) থেকে সেক্টর ফাইভ(Sector v) পর্যন্ত সম্পূর্ণ পথে মেট্রো চলা এখন শুধু কয়েক মাসের অপেক্ষা।‌ যদিও কবে থেকে পূর্ণাঙ্গ পরিষেবা চালু হবে তার প্রকৃত তারিখ এখনও স্থির করা হয়নি। এমনকি মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের তরফে কোনও নিশ্চিত ডেডলাইন দেওয়া হয়নি। তবে অনুমান করা হচ্ছে, আগামী ১০ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে সম্পূর্ণ কাজ। ২০২৫-এর পুজোর আগেই হয়তো ইস্ট-ওয়েস্টের(East West Metro) গোটা রুটে ছুটতে পারে মেট্রো।

আরও পড়ুনঃ স্পষ্ট নয় শীতের আগমন, আগামী ৫ দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া!

বর্তমানে ইস্ট-ওয়েস্ট রুটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এবং শিয়ালদা(Sealdah Metro Station) থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলছে দুটি ভিন্ন মেট্রো পরিষেবা। বউবাজার বিপর্যয়ের কারণে এখনও পর্যন্ত শিয়ালদার সঙ্গে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনকে যুক্ত করার কাজ সম্পূর্ণ হয়নি। সমস্যা রয়েছে বউবাজারের অংশ নিয়ে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই বউবাজারের অংশে কাজ শেষ হয়ে যাবে। কিন্তু মাত্র কিছুদিন আগে নতুন করে সমস্যা দেখা দেয়।

আরও পড়ুনঃ আর মাত্র কয়েক ঘন্টা, বিদায় নেবেন বড়মা, রাস্তায় হাজার পুলিশ

আপাতত বউবাজারের ২০০ মিটার অংশে কাজ চলছে। এই অংশটুকুর পরিস্থিতি সবচেয়ে জটিল, সেই কারণেই নির্দিষ্ট কোনও দিনক্ষণ বেঁধে দেওয়া সম্ভব হচ্ছে না। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ অংশটিতে তাঁরা কোনওরকম ডেডলাইনে কাজ করতে রাজি নন। যাবতীয় সতর্কতা মেনেই এগোচ্ছে কাজ। এই অংশে মেট্রো চালানোর আগে পুরোপুরি নিশ্চিত হতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ যাতে ভবিষ্যতে যাত্রী পরিষেবায় কোনওরকম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি না হয়। এর জন্য নিত্যযাত্রীদের আর কয়েক মাস ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। তারপরেই হাওড়া ময়দান থেকে সোজা মেট্রো ছুটবে সেক্টর ফাইভ অবধি।

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি

টাকা আসছে না ঘরে? সোফার পিছনের দেওয়ালে এই ছবি রাখুন

আজ শনিবার দেবশয়নী একাদশী, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

আজকের রাশিফল: প্রচুর ব্যয় হচ্ছে? সঞ্চয়ে মনোযোগ দিন, নয়তো বিপদ বাড়বে…

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫