কেন দিলীপের দেহরক্ষী বন্দুক উঁচিয়ে ধরল? রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

সোমবারের সকালেই ভবানীপুরে যদুবাবুর বাজারে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ

Share:

 

নিজস্ব প্রতিনিধি: সোমবারের সকালেই ভবানীপুরে যদুবাবুর বাজারে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে ঘিরে গো ব্যাক ধ্বনি ওঠে। বিক্ষোভ ঠেকাতে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা বন্দুক উঁচিয়ে তেড়ে যান বলে অভিযোগ। এরপরই গোলমাল চরম আকার নেয়। আর এই ঘটনায় রাজ্যের কাছে জবাব তলব করল নির্বাচন কমিশন। সোমবার বিকেলে ৪ টের মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্যকে, এমনটাই জানা গিয়েছে। সেই সঙ্গেই কমিশনের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে এমন কী হল যার জন্য দিলীপের দেহরক্ষীকে ‘সার্ভিস পিস্তল’ উঁচিয়ে ধরতে হল সে বিষয়েও রাজ্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে, দিলীপের সরকারি দেহরক্ষী পিস্তল উঁচিয়ে তৃণমূলের এক মহিলা সমর্থককে হুমকি দিয়েছেন। সোমবার সকালে যদুবাবুর বাজারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে প্রচারে যান দিলীপ ঘোষ। সেখানে টিকাকরণ পদ্ধতি খতিয়ে দেখতে একটি পুর স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়েন বিজেপি সাংসদ। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন। বিজেপির দাবি, তৃণমূল সমর্থকরাই বিক্ষোভে সামিল হয়েছিল। শুরু হয়ে যায় দুই পক্ষের বচসা। একদিকে দেওয়া হয় জয় বাংলা স্লোগান। অন্যদিকে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। এরপরই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। টিভি চ্যানেলের ভিডিও ফুটেজে দেখা যায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বন্দুক উঁচিয়ে তেড়ে যেতে।

রীতিমতো বন্দুক তাঁক করে তাঁরা দিলীপ ঘোষকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন। এরপরই পরিস্থিতি চরম ওঠে। যদিও বিজেপি নেতাদের দাবি, দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা বন্দুক উঁচিয়ে ভিড় হঠানোর চেষ্টা করেছিলেন। যদিও এই ঘটনা ভালো চোখে দেখেনি কমিশন তাই রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

 

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী