প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্মী অর্ণবকে আবারও ডাকল ইডি

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্ণব। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করল অর্ণবকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এর আগে শিক্ষা পর্ষদের অ্যাকাউন্টস বিভাগের কর্মী অর্ণব বসুকে(Arnab Basu) জেরা করেছিল ইডি(ED)। শুক্রবার সেই জেরা চলেছিল প্রায় ১৩ ঘন্টা ধরে। তারপরে ফের শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করল অর্ণবকে। সূত্রের খবর, তাঁর কাছে বেশ কিছু নথি চাওয়া হয়েছে।

আরও পড়ুন জলপাইগুড়ি পুরসভার Former Vice Chairman ও তাঁর স্বামীর রহস্যমৃত্যু

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের(Manik Bhattacharya) ঘনিষ্ঠ বলে পরিচিত অর্ণব। শুক্রবারের আগেও গত বুধবার তদন্তকারী আধিকারিকরা গিয়েছিলেন সল্টলেকে। অর্ণবের শ্বশুরবাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাঁর দফতরে গিয়ে তাঁকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদও করেছিলেন ইডি আধিকারিকরা।

আরও পড়ুন শিলিগুড়িতে শুরু ৩ দিনের G-20 Tourism Summit

উল্লেখ্য, অর্ণবের মোবাইল(Mobile) ও ল্যাপটপ(Laptop) বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। অন্যদিকে, গত শুক্রবার সিআইডি টিম ডিআই অফিসের বর্তমান ডিআই অমর শীল সহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল বহরমপুর সিআইডি অফিসে। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ডিআই অফিসের দুই কর্মী অঞ্জনা মজুমদার ও নিত্য গোপাল মাঝিকে। এছাড়াও কলকাতা থেকে গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের প্রাক্তন ডি আই পূরবী দে বিশ্বাসকে। এখন দেখার তদন্তে কী উঠে আসে।

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর