১৩ মার্চ পর্যন্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ইডি হেফাজত

শনিবার যুব নেতাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) ১৩ মার্চ পর্যন্ত ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল আদালত। শনিবার যুব নেতাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।

নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে শুক্রবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সকালে শান্তনুর স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। বিধাননগর হাসপাতালের এক চিকিৎসক সিজিও কমপ্লেক্সে গিয়ে শান্তনুর স্বাস্থ্যপরীক্ষা করেন। স্বাস্থ্য পরীক্ষার পর ধৃত যুবনেতাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। আদালতে শান্তনুকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সওয়াল জবাব শেষে বিচারক আগামী ১৩ মার্চ পর্যন্ত শান্তনুকে ইডি হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে এদিন আদালতে ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শান্তনু বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি নির্দোষ। একবার নয় পর পর তিন বার তিনি নির্দোষ বলে দাবি করেছেন।

উল্লেখ্য শুক্রবার বেলা ১১টা ৪০ নাগাদ ইডির তলবের প্রেক্ষিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন শান্তনু। সেখানে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করে ইডি। ইডি সূত্রের খবর, জেরায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সদুত্তর না মেলায় ওইদিন রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।

আর্সেনাল জার্সির পাঞ্জাবি পরে ঈদের নামাজে শামিল হলেন জোহরান মামদানি, জানালেন শুভেচ্ছা

ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….

‌ঈদের সকালে ইকোপার্কে ঝালমুড়ি পার্টিতে মাতলেন দিলীপ ঘোষ, কী বললেন মন্ত্রী?‌

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি, ডিকে শিবকুমারের সঙ্গে প্রাতঃরাশের সময়ে জানালেন সিদ্ধারামাইয়া

আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ, স্পিকারকে চিঠি কাকলির

IPL থেকে মোটা আয়! রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, জানেন বৈভব মোট কত টাকার মালিক?

মাত্র ৫ হাজার টাকার জেরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, আহত ১১

মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

রেড রোড অতীত! নতুন রীতি মেনে ব্রিগেড ময়দানে ঈদে নমাজ পাঠ করলেন সংখ্যালঘুরা

রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হোল্ডিং সেন্টারে ‘বিদেশি’ অতিথিদের জন্য চব্য–চষ্য মেনু