গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার আহমেদ খানের বাড়ি থেকে প্রায় সাত কোটি টাকা উদ্ধার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের টাকার পাহাড়ের হদিশ। এবার গার্ডেনরিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল নগদ ৮ কোটি টাকা। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার আহমেদ খানের বাড়ি থেকে প্রায় ৮  কোটি টাকা উদ্ধার করেছেন।

শনিবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে অভিযানে নামেন এনফোর্সমেন্ট ডিরেক্টরটের আধিকারিকরা। এদিন সকাল সাড়ে ৮টা থেকে শহরের চারটি জায়গায় হানা দেন গোয়েন্দারা। এদিন গার্ডেনরিচ, পার্ক স্ট্রিটের ম্যাকলয়েড স্ট্রিট এবং মোমিনপুরে ইডি’র গোয়েন্দারা তল্লাশি অভিযান চালান। গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার আহমেদ খানের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। নিসারের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রেখে বাড়ির ভেতরে ঢুকে গোয়েন্দারা তল্লাশি চালান। ঘরের মধ্যে খাটের তলায় নজর পড়তেই কার্যত বিস্মিত হয়ে যান গোয়েন্দারা। খাটের তলায় প্লাস্টিকের ব্যাগে থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল। ৫০০ এবং ২০০০ টাকার নোটের সেই বান্ডিলগুলি মিলিয়ে প্রায় ৮ কোটি টাকা বলে জানা গিয়েছে। তবে এখনও নোট গণনার কাজ শেষ হয়নি। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।

ইডি সূত্রে খবর, মোবাইল অ্যাপ প্রতারণা চক্র চালাতেন নিসার। অনলাইনের মাধ্যমে লোন দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালাত সে। সেখান থেকে টাকা আদায় করত বিভিন্ন মানুষের কাছ থেকে। নগদ টাকা উদ্ধারের পাশাপাশি তাঁর কাছ থেকে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। ইতিমধ্যে টাকা গোনার জন্য ৮টি মেশিন আনা হয়েছে। নিসারের বাড়িতে ডেকে পাঠানো হয়েছে রাষ্ট্রায়াত্ত সংস্থার ব্যাঙ্কের আধিকারিকদের।

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির