৩ কোটির আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার, শান্তনুর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি

জমি দখল মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহার (Santanu Sinha Biswas) বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি দখল মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহার (Santanu Sinha Biswas) বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাতে তদন্তকারীরা উল্লেখ করেছেন, দুর্নীতি করে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করেছেন শান্তনু সিনহা। এখনও এই টাকার হিসেব পাওয়া গিয়েছে। তবে এই অঙ্কটা আরও বাড়তে পারে। ১১৪ পাতার মূল চার্জশিটে রয়েছে ২৬ জন সাক্ষীর বয়ান।

অভিযোগ, নির্মাণকারী, পুলিশ ও দুষ্কৃতীদের সিন্ডিকেট সমন্বয়ে জমি দখল ও বেআইনি কার্যকলাপ চালিয়ে এই দুর্নীতি করেছেন তিনি। চার্জশিটে তাঁর আয়-ব্যয়ের সঙ্গতি পাওয়া যায়নি বলেও চার্জশিটে উল্লেখ করেছে ইডি। মে মাসে কসবার ‘ত্রাস’ সোনা পাপ্পুর বিরুদ্ধে তদন্তে নেমে ইডির নজরে আসেন কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। তাঁর বেআইনি সম্পত্তির খোঁজ পায় পুলিশ। এরপর তদন্তে জানা যায়, নিজের প্রভাব খাটিয়ে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বেআইনিভাবে জমি দখল করে সিন্ডিকেট চালিয়েছেন শান্তনু। তাঁর মদতেই সোনা পাপ্পুরা এলাকায় বেআইনিভাবে দখলদারি চালাতেন।

জয় কামদার নামে এক ব্যবসায়ীর সঙ্গে একযোগে শান্তনু জেলায় জেলায় জমি দখল করে রিয়াল এস্টেটের ব্যবসা শুরু করেন। শান্তিনিকেতনেও বেআইনিভাবে নির্মিত তাঁর একটি আবাসনের হদিশ পাওয়া গিয়েছে। এসব প্রমাণ হাতে আসার পরেই শান্তনুকে জিজ্ঞাসা বাদ করে পুলিশ। কিন্তু প্রশ্নোত্তর পর্বে কোনও সহ যোগীতা না করার কারণে তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনার মাস কয়েকের মধ্যে ইডি তাঁর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল। তাতে ২৬ জনের বয়ান রয়েছে। 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান