নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব ইডির, শুক্রবার হাজিরার নির্দেশ

আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়ে তাঁকে নোটিশ পাঠিয়েছে ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তলব করলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়ে তাঁকে নোটিশ পাঠিয়েছে ইডি। মঙ্গলবার ইডির তরফে সায়নীকে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

ইডি সূত্রের খবর, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুবনেতা কুন্তল ঘোষের সম্পত্তির উৎসের তদন্তে নেমে সায়নীর নাম উঠে আসে। সম্পত্তি কেনাবেচাতেও অভিনেত্রীর নাম জড়িয়েছে বলে দাবি ইডির। তবে পঞ্চায়েত ভোটের প্রচারের আবহে আগামী শুক্রবার যুবনেত্রী সায়নী ইডির দফতরে হাজিরা দেন কিনা সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে ইডির তলবের পর এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘তদন্তের মূল বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। কিন্তু ভোটের আগে সময় দেখলে সন্দেহটা হয়। ডাকার উদ্দেশ্যটা কী? যখন পুরোদস্তুর ভোটের প্রক্রিয়া চলছে, সায়নী নিজেও ভোটপ্রচারে ব্যস্ত তখন তৃণমূলের ভোটটাকে বিঘ্নিত করার জন্য এই ধরনের ডাকাডাকি।’ পাশাপাশি কুণাল ঘোষ আরও অভিযোগ করেন কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং এনআইএ পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জায়গায় তৃণমূল নেতাদের বিভিন্ন মামলায় তলব করছে। তৃণমূল নেতা কর্মীদের প্রভাবিত করার চেষ্টা করছে।

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?