একডালিয়া আর নয় এভারগ্রিন! শেষশ্রদ্ধা সুব্রতকে

সুব্রতহারা একডালিয়া এভারগ্রিন। চিরসবুজের এই ক্লাব থেকে আজ কেউ যেন একঝটকায় সরিয়ে নিয়ে গেল তার চিরসবুজ রঙিন জীবনকে। বিগত কয়েক দশক ধরেই গড়িয়াহাট এলাকার একডালিয়া এভারগ্রিন ক্লাবের সঙ্গে কার্যত সমার্থক হয়ে উঠেছিল সুব্রত মুখোপাধ্যায়ের নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলো নিভে গেল। অন্ধকার নেমে এল। বিবর্ণতা এসে ঢেকে দিল চিরসবুজের ক্লাবকে। যে ক্লাব গত কয়েক দশকে সমার্থক হয়ে উঠেছিল তাঁর নামের সঙ্গে, তাঁর অস্তিত্বের সঙ্গে, সেই ক্লাব হারালো তাঁর অভিভাবককে। আজ আক্ষরিক অর্থেই সুব্রতহারা একডালিয়া এভারগ্রিন। চিরসবুজের এই ক্লাব থেকে আজ কেউ যেন একঝটকায় সরিয়ে নিয়ে গেল তার চিরসবুজ রঙিন জীবনকে। বিগত কয়েক দশক ধরেই গড়িয়াহাট এলাকার একডালিয়া এভারগ্রিন ক্লাবের সঙ্গে কার্যত সমার্থক হয়ে উঠেছিল সুব্রত মুখোপাধ্যায়ের নাম। সেই একডালিয়া আজ সুব্রতহারা। ক্লাবের সকল সদস্যের মন তাই আজ খুবই ভারাক্রান্ত। এই ক্লাব কার্যত সুব্রতবাবুর জীবনে নিত্যদিনের অঙ্গ হয়ে উঠেছিল। প্রতিদিন অতিবড় ব্যস্ততার মধ্যেও একঘন্টার জন্য আসতেন তিনি। এই ক্লাবের দুর্গাপুজোও কলকাতার মধ্যে বিখ্যাত করে তোলার পিছনে প্রধান ভূমিকা নিয়েছিলেন এই সুব্রতবাবুই।

এদিন রবীন্দ্রসদন থেকে সুব্রতবাবুর দেহ নিয়ে প্রথমে বিধানসভা ভবন ও সেখান থেকে সোজা তা নিয়ে আসা হয় তাঁর বালিগঞ্জের বাড়িতে। সেখানে তাঁর পরিবারের সদস্যরা, পরিজনেরা, বন্ধুবান্ধবেরা শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে দেহ নিয়ে আসা হয় একডালিয়া এভারগ্রিন ক্লাব প্রাঙ্গণে। ভিড়ে ঠাসা সেই ক্লাব প্রাঙ্গণেই ক্লাবের সদস্যরা সুব্রতবাবুকে শেষ শ্রদ্ধা জানান। জীবিতকালে এই ক্লাবেই নিত্যদিন আসা যাওয়া করতেন সুব্রতবাবু। এই ক্লাবের উত্থান থেকে শুরু করে পরিচিতি সবটাই সুব্রতবাবুর জন্যই হয়েছিল। এবার সেই একডালিয়া এভারগ্রিন তার চিরসবুজ মানুষটাকেই হারিয়ে ফেললো। অভিভাবক হারা হল একডালিয়া এভারগ্রিন। কার্যত নিজের সন্তানের মতোই এই ক্লাবকে দুইহাতে আগলে রাখতেন সুব্রতবাবু। ক্লাবের অতিবড় সমস্যাতেও হাল ছাড়েননি সুব্রতবাবু। এমনকি থিম পুজোর দাপটের মধ্যেই এই ক্লাবের পুজোকে সাবেকিয়ানাতেই ধরে রেখেছিলেন সুব্রতবাবু। সঙ্গে যোগ করে দিয়েছিলেন জৌলুষ। তাতেই নিত্যবছর ভিড় আছড়ে পড়তো এই ক্লাবের দুর্গাপুজো দেখতে। এবার সামনের বছরের পুজো কে কীভাবে সামাল দেবেন সেটা ভেবেই দিশাহারা ক্লাব কর্তারা। তাঁরা যে অভিভাবককেই হারিয়ে ফেললেন।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান