কেন এত সময় লাগছে? মানিকতলা উপনির্বাচন নিয়ে কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। মানিকতলা উপনির্বাচন নিয়ে এবার কমিশনকে চাপে ফেলল  সুপ্রিম কোর্ট। এই নিয়ে শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করতে কেন এত সময় লাগছে? কবে হবে এই কেন্দ্রের উপনির্বাচন? তা নিয়ে আগামী  দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 

২০২২ সালে মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হন।  তারপর থেকেই বিধায়ক শূণ্য রয়েছে মানিকতলা। ভারতীয় সংবিধানের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী, যদি কোনও বিধায়কের ইস্তফা বা মৃত্যুর জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে শূন্যতা তৈরি হয় তাহলে ৬ মাসের মধ্যে সেখানে উপনির্বাচন করতে হবে। কিন্তু ১ বছরের বেশি সময় হয়ে গেলেও এখন মানিকতলা কেন্দ্রে হয়নি উপনির্বাচন।  তা নিয়ে এবার সুপ্রিম কোর্টের কাছে চাপের মুখে পড়ল নির্বাচন কমিশন।

এই প্রসঙ্গে কমিশনের আইনজীবী আদালতে জানিয়েছে,  ৯ মে কলকাতা হাই কোর্টের নির্দেশে তারা উপনির্বাচন করানোর ছাড়পত্র পেয়েছে। কমিশন দ্রুত নির্বাচন করতে চায় না, এমনটা নয়। কমিশনের আইনজীবীর এই বক্তব্য শোনার পরই সুপ্রিম কোর্ট জানান, তাহলে কেন নির্বাচন আয়োজন করা হচ্ছে না?  কবের মধ্যে নির্বাচন করবেন, তা দু’ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানান। নাহলে এর ফল ভুগতে হবে। এই পরিস্থিতিতে কবে মানিকতলা বিধানসভায় উপনির্বাচন হবে, সেটাই এখন দেখার বিষয়।  

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি