সন্দেশখালির মতো ঘটনা ঘটলেই কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার সন্দেশখালি সহ রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসনকে সাবধান করে দিল নির্বাচন কমিশন। সোমবার রীতিমতো হুমকির সুরেই কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনের আগে যদি বোমাবাজি, ভয় দেখানো বা মহিলা নির্যাতনের মতো ঘটনা ঘটে, তাহলে কোনওভাবেও বরদাস্ত করা হবে না। সিনিয়র পুলিশ আধিকারিকদের সরানোর ব্যাপারে দুবার ভাববে না কমিশন।

সোমবার উত্তর ২৪ পরগনার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশনের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠকে উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ। সন্দেশখালিতে গত কয়েকদিন ধরে যেসব অশান্তির ঘটনা ঘটেছে, তা নিয়ে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কমিশনের আলোচনা হয়। জানা গিয়েছে, বৈঠকে বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানকে সতর্ক করে দেন নির্বাচন কমিশনের কর্তারা। কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনের আগে যদি বোমাবাজি, ভয় দেখানো বা মহিলা নির্যাতনের মতো ঘটনা ঘটে, তাহলে এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সরিয়ে দিতে দুবার ভাববে না কমিশন।

কমিশন সূত্রে খবর, শুধু উত্তর ২৪ পরগনা নয়, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও উত্তর দিনাজপুর থেকে বেশ কিছু অভিযোগ কমিশনের কাছে এসেছে। এই সব অভিযোগের বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে কমিশন ক্ষুব্ধ। পুলিশের তরফে যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়, সেই বিষয়ে নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে, তাদের যাতে ভোটের আগেই ধরা হয়, সেই নির্দেশও দিয়েছে কমিশন। পাশাপাশি ভোটের সময়ে যাতে গ্রিন পুলিশ ও সিলিক ভলেন্টিয়ারদের ব্যবহার না করা হয়, সেই নির্দেশও দিয়েছে কমিশন।

এদিন কমিশনের তরফে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, হিংসা বন্ধের জন্য প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে, সেই বিষয়টি জানাতে হবে। ভবিষ্যতে যদি সন্দেশখালির মতো ঘটনা ঘটে তাহলে কিন্তু কমিশন চুপ করে বসে থাকবে না। যথাযথ ব্যবস্থা নেবে।

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়