কলকাতা বইমেলায় প্রকাশিত হবে মমতার কবিতার ইংরেজি অনুবাদ

মঙ্গলবার দিল্লিতে এ কথা জানিয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের ত্রিদিব চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব সামলেও সময় বের করে নিয়মিত শিল্প ও সাহিত্যচর্চায় ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে তাঁর শতাধিক কাব্যগ্রন্থ ও নিবন্ধপত্র প্রকাশিত হয়েছে। বইমেলায় তাঁর বই অবলীলাক্রমে ঠাঁই করে নিয়েছে বেস্ট সেলারের ভূমিকায়। এবার রাজ্যের প্রশাসনিক প্রধানের কবিতা সংকলন ‘কবিতা বিতান’ এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হতে চলেছে কলকাতা বইমেলায়। আজ মঙ্গলবার দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডমিনগুয়েজের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের ত্রিদিব চট্টোপাধ্যায়।

চলতি বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯০০টি কবিতা নিয়ে প্রকাশিত ‘কবিতা বিতান’কে পুরস্কৃত করেছিল বাংলা আকাদেমি। যদিও ওই পুরস্কার প্রথমে নিতে চাননি বাংলার প্রশাসনিক প্রধান। পরে বাংলা আকাদেমির আধিকারিকদের জোরাজুরিতে ওই পুরস্কার গ্রহণ করেন। তা নিয়ে অবশ্য সমালোচনাও করেছিল বিজেপি ও সিপিএম নেতারা এবং দুই দলের ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা।

আসন্ন কলকাতা বইমেলায় থিম কান্ট্রি হচ্ছে স্পেন। তা নিয়ে আলোচনার জন্য দিল্লিতে রয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের কর্মকর্তারা। এদিন স্পেনের রাষ্ট্রদূতকে পাশে নিয়ে ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, আসন্ন বইমেলায় স্প্যানিশ সাহিত্যের সম্ভার যেমন থাকবে তেমনই স্প্যানিশ চলচ্চিত্রের আলাদা একটি ফেস্টিভ্যালও হবে। সপ্তদশ শতাব্দীর প্রচীন কিছু পুঁথি ও পাণ্ডুলিপি-সহ একাধিক পুরাতাত্ত্বিক বিষয় নিয়ে প্রদর্শনীর আয়োজন করবে এশিয়াটিক সোসাইটি। বইমেলায় বাংলাদেশের ৭১টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।  তাছাড়া কলকাতা বইমেলায় প্রথমবারের জন্য অংশ নিচ্ছে থাইল্যান্ড।

 

 

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২