তাপস তৃণমূল ছাড়লেও তাতে জোড়াফুলের কিছুই ক্ষতি হবে না

তাপস রায়ের এটা ভেবে দেখা উচিত যে বাংলা জুড়ে তৃণমূলের বাক্সে প্রতিটা নির্বাচনে যে ভোট পড়ে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। তাঁর নামে নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র গুঞ্জন ছড়িয়েছে উত্তর শহরতলির বরানগরের(Baranagar) তৃণমূল বিধায়ক(TMC MLA) তাপস রায়(Tapas Roy) দল ছাড়ছেন। তিনি নাকি এদিনই অর্থাৎ সোমবার রাজ্য বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দিতে চান। সেই গুঞ্জনের মাঝেই তাপসের বাড়িতে হাজির হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজনীতিবিদ কুণাল ঘোষের। সূত্রের দাবি, তাপসের কাছে দুইজনই গিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের তরফে। তাঁকে বোঝানোর চেষ্টা চলছে। কেননা তিনি দীর্ঘদিনের তৃণমূল নেতা। ক্ষোভ যাই থাকুক না কেন দলের শীর্ষ নেতৃত্ব তা সমাধানের চেষ্টা করবে। যদিও তাপস ঘনিষ্ঠদের দাবি, বরানগরের বিধায়ক সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন তিনি আর তৃণমূলে থাকবেন না। সম্ভবত বিজেপিতেই যোগ দেবেন এবং হয়তো উত্তর কলকাতায় প্রার্থী হবেন পদ্মের তরফে। তাই বৈঠক নিষ্ফলা হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে তাপস যাই করুন না কেন, তাঁর দলত্যাগকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ জোড়াফুল শিবির। কেননা উনিশ আর একুশের ভোটের মুখেও অনেকে দল ছেড়েছিলেন। তাঁদের আজ কেউ বিজেপির সাংসদ, কেউ বিজেপির বিধায়ক। কেউ বা কিছুই নয়। কয়েকজন তো তৃণমূলে ফিরেও এসেছেন। আর কয়েকজন ফিরতে চাইছেন কিন্তু জোড়াফুলের তরফে তাঁদের জন্য আর দরজা খোলা হচ্ছে না। জোড়াফুলের দাবি, তাপস বিজেপিতে গিয়ে ২৪’র ভোটে(General Election 2024) লড়াই করার টিকিট পেতেই পারেন। কিন্তু তাঁর ভেবে দেখা উচিত উনিশ বা একুশের ভোটে বিজেপির(BJP) যে দাপট ছিল বাংলার বুকে, সেই দাপট আর নেই। তাই তাঁর জয় অনিশ্চিত। ভোটে হেরে গেলে তখন তিনি কী করবেন? তাঁর এটাও ভেবে দেখা উচিত যে বাংলা জুড়ে তৃণমূলের বাক্সে প্রতিটা নির্বাচনে যে ভোট পড়ে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। তাই তিনি দল ছাড়লে কটা ভোট সঙ্গে নিয়ে যেতে পারবেন! আদৌ কী কোনও ছাপ ফেলতে পারবেন? শেষে ভুল সিদ্ধান্তের জন্য আগামী দিনে না তাঁকে পস্তাতে হয়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অনেকেই কিন্তু এখন আঙুল কামড়াছেন। 

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের