এখনও সঙ্কটজনক সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়

সঙ্কটজনক অবস্থা এখনও কাটেনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়ের। মুকুন্দপুরে একটি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সঙ্কটজনক অবস্থা এখনও কাটেনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়ের। মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার মাঝরাত থেকে মানববাবুকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার ওপর চিকিৎসকরা সর্বদা নজর রাখছেন। হাসপাতাল সূত্রে খবর, ‌চিকিৎসক জয়ন্ত রায়ের অধীনে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন মন্ত্রী। মানব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে রক্তজমাট বেঁধে থাকার দরুণ কথাবার্তাও বলতে পারছেন না। দলীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ রাজ্যের প্রাক্তন তথ্যপ্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী। দলীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে এক বার প্রাক্তন মন্ত্রীর সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। তারপরেও ইদানিং কলকাতায় দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন তিনি। এর মাঝে সম্প্রতি আবার স্ট্রোকে আক্রান্ত হন মানব মুখোপাধ্যায়। দিন সাতেক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। বর্তমানে প্রাক্তন মন্ত্রীর সঙ্কটজনক অবস্থা কাটেনি বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত বাম জমানায় রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রিত্ব সামলেছেন মানব মুখোপাধ্যায়। দলের মুখপত্র গণশক্তিতে কিছুদিন আগে পর্যন্ত লিখেছেন তিনি। সুবক্তা হিসেবেও তাঁর পরিচয় রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীকে নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন চিকিৎসকরা।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি