জানুয়ারি মাসের প্রত্যেক রবিবার শহরে অতিরিক্ত মেট্রো চলবে ব্লু ও গ্রিন লাইনে

Share:

নিজস্ব প্রতিনিধি: জানুয়ারি মাসের ৪টি রবিবারে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ৪ জানুয়ারি, ১১ জনুয়ারি, ১৮ জানুয়ারি, ২৫ জানুয়ারি এই চারটি রবিবার ব্লু ও গ্রিন(Blue And Green) দুটি লাইনেই অতিরিক্ত মেট্রো চলাচল করবে। এই চারটি রবিবার ১৬০ টি করে মেট্রো চলাচল করবে। সাধারণত রবিবার ১৩০ টি মেট্রো চলে। কিন্তু রবিবার ব্লু লাইনে প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম সকাল ন’টায় যাত্রা করবে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ন’টার সময় যাত্রা করবে। নোয়াপাড়া(Noyapara) থেকে ক্ষুদিরাম যাওয়ার মেট্রো সকাল ন’টায় যাত্রা করবে। ওই শাখায় শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রাত নটা বেজে ৩৩ মিনিটে যাত্রা করবে। ওই একই সময় শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ছাড়বে এবং শহীদ ক্ষুদিরাম থেকে দমদম(Dum Dum) যাওয়ার শেষ মেট্রো যাত্রা শুরু করবে রবিবার রাত ৯টা বেজে ৩৪ মিনিটে।

গ্রীন লাইনে রবিবার করে ১০৮ টি মেট্রো চলে কিন্তু এই মাসে চারটি রবিবার প্রতি রবিবার ১২৪টি করে মেট্রো চলবে। প্রথম মেট্রো ওই শাখায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানে যাত্রা শুরু করবে সকাল ন’টা বেজে দু মিনিটে।। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ প্রথম মেট্রো ছাড়বে সকাল ন’টায়। সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো যাত্রা শুরু করবে সকাল ন’টায় রবিবার। ওই শাখায় শেষ মেট্রো সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানে এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে রবিবার যাত্রা শুরু করবে রাত ৯টা বেজে ৫৫ মিনিটে।

হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক যাওয়ার শেষ মেট্রো রবিবার ছাড়বে রাত ১০টা বেজে ৫ মিনিটে। ব্লু লাইনে দুপুর তিনটে বেজে কুড়ি মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিটে ৮ মিনিটে অন্তর মেট্রো পাওয়া যাবে এই চারটি রবিবার। গ্রীনলাইনে রবিবার গুলিতে বিকেল চারটে বেজে দু মিনিট থেকে রাত আটটা বেজে তিরিশ মিনিটের মধ্যে ১৫ মিনিটের বদলে দশ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। ইয়েলো লাইনে জানুয়ারি মাসের রবিবার গুলিতে আগের মতই পরিষেবা মিলবে। অরেঞ্জ ও পার্পেল লাইনে রবিবার পরিষেবা যথারীতি বন্ধ থাকবে।

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক