দক্ষিণেশ্বর মন্দিরের নামে ট্যুইটারে ভুয়ো অ্যাকাউন্ট, তদন্তে পুলিশ

ট্যুইটারে দক্ষিণেশ্বর মন্দিরের নামে ভুয়ো অ্যাকাউন্ট। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ট্যুইটারে দক্ষিণেশ্বর (Dakshineswar) মন্দিরের নামে ভুয়ো (Twitter) অ্যাকাউন্ট। এমন ঘটনা নজরে আসতে নড়েচড়ে বসেছে মন্দির কর্তৃপক্ষ। পুলিশের কাছে দায়ের করা হয়েছে অভিযোগ। বৃহস্পতিবার মন্দিরের তরফে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। পাশাপাশি সেই অভিযোগের কপি পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার ও লালবাজারের (Lal Bazar) গোয়েন্দাপ্রধানকেও। অভিযোগ পেয়ে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কয়েকজন ভক্তের নজরে আসে ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্টটির। ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে জানানো হয়েছে সেটি দক্ষিণেশ্বর কালীমন্দিরের ‘অফিসিয়াল ট্যুইটার’ হ্যান্ডেল। ওই অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে নেটিজেনদের স্বাগত জানানো হয়। বিষয়টি নিয়ে দক্ষিণেশ্বর মন্দির কমিটির অন্যতম কর্তা কুশল চৌধুরী জানান, ‘দক্ষিণেশ্বর মন্দিরের নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। মন্দির কর্তৃপক্ষর বক্তব্য দাবি করে টুইটারে কিছু বক্তব্যও পেশ করা হয়েছে। কিন্তু ওই বক্তব্য আদৌ মন্দির কর্তৃপক্ষের নয়।’ দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের দাবি, ‘দক্ষিণেশ্বর কালীমন্দির কর্তৃপক্ষ ও দেবোত্তর এস্টেটের কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। কিছু ব্যক্তি সাধারণ মানুষ ও ভক্তদেরকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘দক্ষিণেশ্বর কালী টেম্পল’এর নামে ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্ট তৈরি করেছে।’

ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্ট নিয়ে মন্দির কর্তৃপক্ষের পাঠানো অভিযোগপত্রের ভিত্তিতে এফআইআর করার আবেদন জানানো হয়েছে। ঘটনার তদন্ত করে এর পিছনে কারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে পুলিশের তরফে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩