বুধবার বেলা বারোটা থেকে রবীন্দ্রসদনে শায়িত থাকবে গীতশ্রীর পার্থিব শরীর

পরে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হেমন্তের শেষ লগ্নে মঙ্গলবার সন্ধ্যায় বাংলা সঙ্গীত জগতকে অভিভাবকহীন করে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর সেই খবর ছড়িয়ে পড়ার পরেই কার্যত শোকের ছায়া রাজ্যজুড়ে। অগণিত অনুরাগী শোকে মুহ্যমান। প্রিয় শিল্পীকে যাতে তাঁর অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আগামিকাল বুধবার বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রবীন্দ্রসদনে শায়িত থাকবে  প্রয়াত শিল্পীর পার্থিব শরীর। পরে গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানানো হবে।

মঙ্গলবার রাতে শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রয়াত শিল্পীর শেষকৃত্য যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তার জন্য কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে রাতেই প্রয়াত শিল্পীর নিথর শরীর পিস ওয়ার্ল্ডে রাখা হবে। বুধবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে শিল্পীর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। শিল্পী থেকে বিশিষ্টজনদের পাশাপাশি সাধারণ মানুষ বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তী শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাবেন। তার পরে দেহ নিয়ে যাওয়া হবে শেষকৃত্য সম্পন্নের জন্য। পূর্ণ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রিয় মানুষের শেষকৃত্যে হাজির থাকতে উত্তরবঙ্গ সফর কাটছাঁটের সিদ্ধান্তও নিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বুধবার সকালে কোচবিহারের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি।  

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

যাদবপুরে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার