গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, রিঙ্কি সিং চট্টোপাধ্যায় এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর কথায়, বাংলাদেশের এক হত্যাকাণ্ড ঘিরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দেশের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করেছিলেন।  সেই কারণেই বিষয়টি নিয়ে আইনি অভিযোগ জানানো হয়েছে।

আরও পড়ুন: অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি বলেন, ‘এক সময় বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে পশ্চিমবঙ্গের বিশেষ টাস্ক ফোর্স (STF) গ্রেফতার করেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়াও দেখা গিয়েছিল। তিনি দাবি করেন, ওই ব্যক্তিরা মেঘালয় সীমান্ত পেরিয়ে বাংলায় প্রবেশ করেছিলেন এবং পরে রাজ্যের নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন। তাঁর দাবি, এই ঘটনার বিষয়ে কেন্দ্রীয় স্তরের উচ্চপদস্থ মহলের সঙ্গেও আলোচনা হয়েছিল এবং বিষয়টি প্রকাশ্যে না আনার পরামর্শ দেওয়া হয়েছিল। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল আমি সব জানি। আমার হৃদয় সত্য ভান্ডার।’

২ জুন রানি রাসমণি রোডে এই উস্কানিমূলক মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে এই মন্তব্য করেছিলেন তিনি। সেই মন্তব্যের জেরেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেয়, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই, অর্থাৎ গত মাসের শেষেও এই আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। যা ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়। 

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!