বিরাটিকাণ্ডে চারজনের বিরুদ্ধে দায়ের FIR, মুখ খুললেন ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গার্ডেনরিচের পর বিরাটিতে নির্মীয়মাণ একটি আবাসনের একটি ইট আচমকাই নিচে পড়ে যায়। এই ঘটনায়  মৃত্যু হয়  পাশের বাড়ির এক মহিলার। মৃতের নাম কেয়া শর্মা চৌধুরী। এরপরেই মৃত মহিলার স্বামী  সুদীপ শর্মা চৌধুরী নির্মীয়মাণ আবাসনের প্রোমোটার সহ চারজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরেই পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে  দায়ের করে এফআইআর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে এফআইআর হওয়া চার ব্যক্তি হলেন – প্রোমোটার গৌতম দে, তাঁর সহযোগী সজু সেন, তপনভা ঘোষ এবং বহুতলের নির্মাতা অজয় রায়। সুদীপ শর্মা চৌধুরি জানিয়েছেন,’পুরসভার অনুমোদন ছাড়াই এই পাঁচ তলা আবাসন তৈরি করা হচ্ছিল। শনিবার রাতে সেই আবাসনের একটি অংশ আমার স্ত্রীর মাথায় পড়ে যায়। এই ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ‘

অন্যদিকে বিরাটিতে এই ঘটনার পর মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘আমার দুর্ভাগ্য যে এত চেষ্টা সত্ত্বেও দুর্ঘটনা আটকাতে পারছি না।  ইতিমধ্যেই আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। তবে আগামী দিনে এমন এক আইন তৈরি করব যাতে বেআইনি নির্মাণ করতে গেলে প্রোমোটারের পা কাঁপে।‘ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া শীল।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা