শহরে ফের অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে সল্টলেক সেক্টর ফাইভের রাসায়নিক কারখানা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের অগ্নিকাণ্ড শহরে। ঘটনাটি ঘটেছে সল্টলেক সেক্টর ফাইভের একটি রাসয়নিক কারখানায়। শব্দ বাইরে থেকে পেয়েই ছুটি যায় লোকজন। ইতিমধ্যেই আগুন নেবানোর জন্য দমকলের তিনটি ইঞ্জিন আসে।

সূত্রের খবর, শুক্রবার দুপুরে হঠাৎ ওই কারখানায় আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে আগুন। ওই বিধ্বংসী আগুনের কালো ধোঁয়া আকাশ ভরে যায়। বাইরে থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেলেও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

এই রসায়নিক কারখানায় আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে দমকলবাহিনী। এখনও পর্যন্ত প্রায় দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নেভাতে চেষ্টা করছে বলে জানা যায়। দমকলকর্মীরা প্রথমে হোসপাইপ দিয়ে বাইরে থেকেই জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার বহু চেষ্টা করেন। দমকলকর্মী সূত্রে জানা গিয়েছে, আগুন এতটাই ভয়াবহ যে কারখানার ভেতর কোনও মতেই যাওয়া সম্ভব হয়নি। তাঁরা জানিয়েছেন, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেই তাঁরা ভিতরে যাবেন ।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন দমকলকর্মী সুজিত বসু এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। এই দিন দমকল সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় বেশ অনেক পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে। সেই দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়াতে পারে বলে মনে করছেন দমকলকর্মীরা। দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘‘দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পরিস্থিতি খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

উল্লেখ্য, কিছুদিন আগেই বড়বাজারের এক হোটেলে আগুন লেগে যায়। সেই ভয়াবহ ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ১৪ জন মানুষ। মনে করা হয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষেরই মৃত্যু হয় আগুনে নয় ধোঁয়ার কারণে।

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র