কলকাতার NRS Hospital-এ আগুন আতঙ্ক

শনিবার সাত সকালে কলকাতার NRS Medical College and Hospital-এ ছড়াল আগুন আতঙ্ক। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে আগুন(Fire) আতঙ্ক ছড়িয়ে পড়ল কলকাতার(Kolkata) বুকে এক সরকারি হাসপাতালে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে তাঁরা দ্রুত রোগীদের নিয়ে হাসপাতালের বাইরের ওয়ার্ডে বেড়িয়ে আসেন। যদিও আগুন ভয়াবহ রূপ না নেওয়ায় কোনও বড়সড় দুর্ঘটনা ঘটে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। যে হাসপাতেলে এই ঘটনা ঘটেছে শনি সকালে তা হল NRS Medical College and Hospital। হাসপাতালে রয়েছে স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ আধিকারিকেরাও। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখছেন।

আরও পড়ুন ‘খেলা হবে’ প্রকল্পের মজুরি খুব খারাপ হবে না, নূন্যতম ২৩০টাকা

জানা গিয়েছে, এদিন সকাল ৮টা ২০ মিনিট নাগাদ ওই হাসপাতালের কার্ডিও বিভাগের অপারেশন থিয়েটারে(Operation Theater) কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে রোগী এবং রোগীর পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতাল থেকে বেরনোর জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যদিও পরে হাসপাতাল থেকে জানানো হয় রোগীরা নিরাপদেই রয়েছেন। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে ক্যাথ ল্যাবের দরজা খুলতে গিয়ে প্রথম ধোঁয়া দেখেন কর্মীরা। হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা। পরে খবর দেওয়া হয় দমকলকে। ক্যাথ ল্যাব থেকে রোগীদের ঘর কিছুটা দূরে। তবুও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে হাসপাতালের কাজ সাময়িক ব্যাহত হয়।

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ