শুভেন্দুর মুখপাত্র রাজ্যপাল! তোপ ফিরহাদের

রাজ্যপাল জগদীপ ধনকড়ের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল জগদীপ ধনকড়ের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবার কলকাতা পুরসভার ‘টক টু মেয়র’ অনুষ্ঠান শেষে রাজ্যপাল ইস্যু নিয়ে মুখ খোলেন পরিবহণমন্ত্রী। ফিরহাদ ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘রাজ্যপাল নিজের পদের গরিমা নষ্ট করছেন। এর আগে অনেক রাজ্যপাল এসেছেন কিন্তু ওনার মত কেউ করেনি। রাজ্যপাল তাঁর কাজ করছেন না। উল্টে অনৈতিকভাবে একটা নির্বাচিত সরকারকে অপমান করছেন। বিরোধী দলনেতা যা বলছে তাতেই সম্মতি দিচ্ছেন। আমি তো বুঝতেই পারছি না কে কার হয়ে কথা বলছে। রাজ্যপাল কী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখপাত্র? নাকি বিজেপির মুখপাত্র?’

ফিরহাদ হাকিম এদিন এও জানিয়েছেন, ‘রাজ্যপাল বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। অকারণে হাওড়া-বালি নিয়ে রাজনীতি করা হচ্ছে। বিল আটকে রেখেছেন। রাজ্যপালের কাজ রাজ্যকে সাহায্য করা৷ রাজ্যের সঙ্গে ঝগড়া করা নয়৷ রাজ্য প্রশাসনকে অপমান করা নয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং তার মুখ্যমন্ত্রীকে বারবার এপমান করার অর্থ, রাজ্যের মানুষকে অপমান করা। গণতান্ত্রিক ভোট প্রক্রিয়াকে অস্বীকার করা। আসলে কোথায় কী কথা কীভাবে বলতে হয়, তা এ রাজ্যপাল জানেন না বলেই সমস্যা।’

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের