শুধু আসবে যাবেন,মুখ দেখিয়ে চলে যাবেন , মোদির সফরকে কটাক্ষ ফিরহাদ হাকিমের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলার সফর নিয়ে কটাক্ষ মেয়র ফিরহাদ হাকিমের। অতিথি আসবে যাবে,কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ছিলেন আছেন এবং থাকবেন। বাংলাকে বঞ্চিত করে মানুষের উন্নয়নের প্রায় ২ লক্ষ কোটি টাকা বন্ধ করে রেখেছ। বাংলা সফরে এসে কি হবে? শুধু আসবে যাবে মুখ দেখিয়ে চলে যাবে বলে মোদির সফরকে কটাক্ষ করলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন মণিপুরের হিংসার ঘটনার প্রায় ২ বছর কেটে যাওয়ার পর প্রধানমন্ত্রী মণিপুরের সফরে গেছেন। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন আসলে প্রধানমন্ত্রীর ভয় থেকে ভয় লাগে।

তার ৫৬ ইঞ্চের ছাতি ভয়তে ভরা। ফলে যখন মানুষের প্রয়োজন হয়, তখন তিনি মণিপুরে যান না। অথচ এখন রোড শো করতে গেছেন বলে নরেন্দ্র মোদির সফরকে এই ভাবে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তার দাবি, এটা আমি বলছি না ।এটা মণিপুরের মানুষ বলছেন বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। শনিবার বীর বিপ্লবী যতীন দাসের মৃত্যু বার্ষিকীর উপলক্ষ্যে তার প্রতিকৃতি মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন গুলশান কলোনী নিয়ে মুখ না খুললেও তার বক্তব্য পুলিশ কে আরো কড়া ভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে অপরাধীদের বিরুদ্ধে।

এলাকার মানুষ শান্তি চায় তাই পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। সোমবার কলকাতায় ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর সম্মেলনে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। সঙ্গে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এর আগেও প্রধানমন্ত্রী একাধিক বার রাজ্য সফরে এসেছেন। সামনের বছর বিধানসভা নির্বাচন রাজ্যে। তাই বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গ সফর ঘনঘন করবে বলে দাবি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের।

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক