পুর এলাকায় সম্পত্তির মূল্য নির্ধারণে নয়া বিল, সোমেই বিধানসভায় পেশ ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা জুড়ে ফাঁকা জমি ও বাড়ির ক্ষেত্রে অনেক সময় বার্ষিক মূল্য নির্ধারনে সমস্যা হচ্ছিল। দীর্ঘ দিন ধরেই এই সমস্যা চলছিল পুর দফতরে। এবার সেই সমস্ত বিষয়ে রাশ টানতেই রাজ্যের পুরনিগম, পুরসভা ও শিল্পনগরীতে (ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ) সম্পত্তির মূল্য নির্ধারণের নয়া মেকানিজ়ম চালু করতে আজ, সোমবার বিধানসভায় জোড়া বিল পেশ করতে চলেছেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে বার্ষিক সম্পত্তি মূল্য সহজে নির্ণয় করা যাচ্ছে না, নির্দিষ্ট সময়ে সম্পত্তির সেলফ–অ্যাসেসমেন্ট হচ্ছে না,  তথ্য গোপন করা হচ্ছে, সেই সব কিছুক্ষেত্রের জন্যই প্রস্তাবিত এই জোড়া বিলে উল্লেখ থাকবে।

পুর এলাকায় সম্পত্তির মূল্য নির্ধারণ করে ভ্যালুয়েশন বোর্ড। এই বোর্ড পাঁচ বছর অন্তর সম্পত্তির অ্যানুয়াল রেন্টাল ভ্যালু নির্ধারণ করে। রেট চার্ট তৈরি হয়। এই অ্যানুয়াল রেন্টাল ভ্যালুর উপর ভিত্তি করে পুরনিগম, পুরসভা ও শিল্পনিগরীতে সম্পত্তির মূল্য প্রতি পাঁচ বছর অন্তর ১০ শতাংশ হারে বৃদ্ধির জন্য বিলে প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কোনও ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ে তাঁর সম্পত্তির সেলফ–অ্যাসেসমেন্ট না করেন অথবা তথ্য গোপন করেন, তা হলে সেই ব্যক্তি পরিকল্পিত ভাবে এই কাজ করেছেন বলে চিহ্নিত করা হবে। এর জন্য তাঁকে নির্ধারিত করের সাপেক্ষে সর্বোচ্চ ৩০ শতাংশ হারে পেনাল্টি দিতে হবে। পুরনিগম, পুরসভা ও শিল্পনগরী সর্বত্র এই নিয়ম বলবৎ হবে।

উল্লেখ্য, ১৯৯৩-এর ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট এবং ২০০৬–র ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট— এই দু’টি আইন সংশোধন করেই রাজ্য সরকার পুর–এলাকার জন্য সম্পত্তি মূল্য নির্ণয়ের এই নয়া আইন তৈরি করতে চাইছে। এই দু’টি সংশোধনী বিল আইনে রূপায়িত হলে পুরসভাগুলির কোষাগারে বাড়তি অর্থ আসতে পারে। যদিও সেই অঙ্ক কত, তার আভাস এই বিলে দেওয়া হয়নি। বিধানসভায় বিলের উপর বিতর্কের জবাবি ভাষণ দেবেন বিভাগীয় মন্ত্রী ফিরহাদ হাকিম। আর সেখানে এই আভাস মিলতে পারে বলেই খবর।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের