বাংলায় কোনও ঘটনার পুলিশি তদন্তে রঙ দেখা হয় না: ফিরহাদ

সহযোগিতার বার্তা দেওয়ার পাশাপাশি অতীতে বিভিন্ন ঘটনার তদন্তে সিবিআই-য়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্ত ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এই ঘটনার তদন্তে সিবিআইকে সব রকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সহযোগিতার বার্তা দেওয়ার পাশাপাশি অতীতে বিভিন্ন ঘটনার তদন্তে সিবিআই-য়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

বাংলায় কোনও ঘটনার পুলিশি তদন্তে রাজনৈতিক রঙ দেখা হয় না বলে দাবি করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী(Firhad Hakim) ফিরহাদ হাকিম। শুক্রবার তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নিরপেক্ষ অবস্থান বজায় রাখেন বলেই তদন্তে রাজনৈতিক রঙ দেখা হয় না। তিনি দলীয় নেতা কর্মীদেরও রেয়াত করেন না। এটা বারবার প্রমাণ হয়েছে। রামপুরহাটে (Rampurhat Violence) তৃণমূল নেতা আনারুল হোসেনের গ্রেফতারেও সেটাই আবার প্রমাণিত হল। এদিন কলকাতার মেয়র আরও বলেন, ‘‘সিবিআই আলাদা কী করবে জানি না। সিট তদন্ত অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল। এর আগে কোর্টই সিবিআইকে বলেছিল ‘তোতাপাখি’। আদালত বলেছে যখন, তখন আর কী বলব।’’

এদিন সিবিআই-য়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃনমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল বলেন, ‘‘অতীতে রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে তাপসী মালিক, নন্দীগ্রাম গণহত্যা, সমস্ত মামলারই তদন্ত ভার গিয়েছিল সিবিআইয়ের হাতে, তার ন্যায়বিচার এখনও অধরা। আমাদের প্রশ্ন, দিল্লিতে যখন দাঙ্গায় মানুষের মৃত্যু হয়, উন্নাও, লখিমপুরে অন্যায় হয়, তখন সিবিআই তদন্ত হয় না কেন?’’ অন্যদিকে রামপুরহাট হত্যাকান্ডে উচ্চ আদালতের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়