এই মুহূর্তে

ভাইফোঁটার আগে মাছের দাম দ্বিগুণ, মাথায় হাত মধ্যবিত্তদের

নিজস্ব প্রতিনিধি: বাঙালির খাওয়াদাওয়ার তালিকাতে শীর্ষে মাছ(Fish) সর্বদাই ছিল আছে এবং থাকবে। জামাইষষ্ঠী হোক কিংবা ভাইফোঁটা, খাবারের একাধিক তালিকা করলেও মাছ ছাড়া তা অসম্পূর্ণ। কিন্তু কালীপুজো(Kali Puja) থেকে মাছের দাম ক্রমশ বাড়ছে। বাজারে মাছের দোকানের দিকে যাওয়া রীতিমত দায় হয়ে দাঁড়িয়েছে। আর বড় মাছ সে তো দূর থেকে দেখে কিনতে না পেরে ফিরে যাওয়ার মতো অবস্থা। কারণ বাজারে রুই-কাতলার দাম এখন আকাশছোঁয়া। যা দেখে রীতিমত মাথায় হাত মধ্যবিত্ত বাঙালির।

গতকাল ছিল কালিপুজো। বাজারে মাছের না ছিল সেভাবে কোনও চাহিদা, না সেভাবে তাঁর দাম উঠেছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই কলকাতার(Kolkata) বাজারে পুরো উল্টো ছবি। মাছের বাজার রীতিমত আগুন লেগে গিয়েছে। যেখানে মাস দুই আগেও রুই(Rui) মাছের কেজি পিছু দাম ছিল ২২০ টাকা, এখন ওই মাছের দাম প্রায় ৫০-৬০ টাকা টাকা বেশি হয়ে গিয়েছে। রুই মাছের বর্তমান বাজারমূল্য ২৪০ থেকে ২৮০ টাকার কাছাকাছি। একই ভাবে কাতলা(Katla) মাছের দামও বাজারে আকাশছোঁয়া। বর্তমানে কাতলা মাছের বাজারমূল্য ৪০০ টাকা থেকে ৪২০ টাকার কাছাকাছি। পাশাপাশি বাজারে অন্যান্য মাছের দামও হু হু করে বাড়ছে। যেমন ভোলা মাছের দাম প্রতি কেজিতে ২৫০ টাকা থেকে ২৮০ টাকা হয়েছে। লোটে মাছ ১০০ টাকা কেজি থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা, পাবদা মাছ প্রায় ৬০০ টাকার গায়ে, প্রতি কেজিতে তেলাপিয়ার দাম ২৪০ টাকা। আর মাত্র একদিন পর ভাইফোঁটা(Bhaifnota)। ফলে ভাইফোঁটাতে যখন বাঙালি মাছের তালিকা করতে শুরু করেছে ঠিক সেই সময় মাছের দাম ক্রমশ বেড়েই চলেছে। বাড়িতে এখন মাছ কিনে আনা রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্তের কাছে।  

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ