মানব হারা বাম বাংলা, রইল পড়ে শুধুই স্মৃতি

চলে গেলেন বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। এদিন হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুবক্তা হিসাবে দলে পরিচিত ছিলেন তিনি। তাঁকে ঘিরে কোনওদিন কোনও বিতর্কও দেখা দেয়নি। ওঠেনি কোনওদিন কোনও দুর্নীতির অভিযোগ। তবু সবাইকে যেতেই হয় একদিন, তিনিই তাই পাড়ি জমালেন অমৃতলোকের পথে। মানব হারা হল বাম বাংলা। মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ মারা গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়(Manab Mukhopadhay)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর। আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, মানববাবু তাঁর চোখ দান করে দিয়ে গিয়েছেন। করে গিয়েছেন নিজের দেহ দানও। তাই এদিনই তাঁর চোখ দান করে দেওয়া হবে। তারপর দেহ থাকবে পিস ওয়ার্ল্ডে। সেখান থেকে আগামিকাল তাঁর শেষযাত্রা বার হবে। দুপুরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর দেহ দানের মধ্যে দিয়েই সেই যাত্রা শেষ হবে।

১৯৫৫ সালে ২৪ আগস্ট জন্ম মানববাবুর। পড়াশোনা দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুলে। উচ্চশিক্ষা সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সেই সময়ের এম বি এ ডিগ্রিও ছিল তাঁর। ছাত্র আন্দোলন তথা বামপন্থায় হাতেখড়ি সেই সময় থেকেই। প্রথম থেকেই সুবক্তা হিসাবে নজর কেড়েছিলেন বাম নেতৃত্বের। ১৯৯১ সালে বেলেঘাটা(Beleghata) বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই(এম)(CPIM) প্রার্থী হিসাবে প্রথম বার টিকিট পেয়েছিলেন তিনি। জিতেও যান। ৫ বছর বাদে শুধু যে আবারও জয়ী হন তাই নয়, বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু(Jyoti Basu) তাঁকে নিজ মন্ত্রিসভায় সামিলও করেন। দিয়েছিলেন যুব, পর্যটন ও পরিবেশ উন্নয়নের দায়িত্ব। ২০০১ সালে বাংলার নয়া মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের(Buddhadev Bhattacharya) মন্ত্রিসভাতেও কায়গা পেয়েছিলেন তিনি। পেয়েছিলেন তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্ব। জেলায় জেলায় সরকারি কম্পিউটার প্রশিক্ষণ খুলে বাংলার তরুণ প্রজন্মকে শিক্ষিত করে তোলার কাজ সফল ভাবেই রূপায়িত করেছিলেন তিনি। ২০০৬ সালে অবশ্য ভোটে জিতে তিনি পেয়েছিলেন বস্ত্র দফতরের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দফতর।

২০১১ সাল থেকেই নির্বাচনী ময়দান থেকে দূরে থেকেছেন মানববাবু। দল সেই সময় তাঁকে টিকিটও দেয়নি। পরে শারীরিক ভাবেও কিছুটা অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েক বছর বাদে ব্রেন স্ট্রোকের দরুণ মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাঁর। কার্যত সেই সময় থেকেই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। চলতি বছরের আগস্ট মাসে আবারও মস্তিষ্কে রক্তক্ষরণ হয় মানব মুখোপাধ্যায়ের। সেই সময় হাস্পাতাল থেকে বাড়ি ফিরলেও এদিন তাঁকে পাকাপাকি ভাবে চলে যেতেই হল। মঙ্গলবার সকাল ১১টা ১০মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন বাম নেতা। ১১টা ৪৫ মিনিট নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। এদিনই তাঁর চোখ দানের পর পিস ওয়ার্ল্ডে দেহ রাখা হবে। আগামিকাল অর্থাৎ বুধবার, ৩০ নভেম্বর সকাল ১০টায় সেখান থেকে বেরিয়ে বেলেঘাটায় সিপিআই(এম)’র পূর্বতন জোনাল অফিসে নিয়ে যাওয়া হবে মানববাবুর দেহ। সেখান থেকে বেলা ১১টায নাগাদ তাঁর দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে। সেখান থেকে দেহ যাবে জেলা দফতরে। দুপুর সাড়ে ১২টা নাগাদ মিছিল করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হবে মানববাবুর দেহ। সেখানেই দেহদানের মাধ্যমে শেষযাত্রার সমাপন হবে।

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী