অ্যাডিনো উদ্বেগের মাঝে শহরের হাসপাতালে ফের চার শিশুর মৃত্যু

পাশাপাশি কলকাতা মেডিকেল হাসপাতালে মৃত্যু হল আরও দুই শিশুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যাডিনো ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝে ফের শিশু মৃত্যু রাজ্যে। বুধবার সকালে বিসি রায় শিশু হাসপাতালে (B C Roy Hospital) মৃত্যু হল আরও ২ শিশুর (Child Death)। পাশাপাশি কলকাতা মেডিকেল হাসপাতালে মৃত্যু হল আরও দুই শিশুর। খুদে সদস্যের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে মৃত শিশুদের  পরিবার।

জানা গিয়েছে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গোবরডাঙা এলাকার বাসিন্দা চার বছরের একটি শিশুকে ভর্তি করা হয়েছিল হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয় বিসি রায় শিশু হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ছিল একরত্তিটি। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার ভোর ৪.৫৫ মিনিট নাগাদ মৃত্যু হয় শিশুটির। নিউমোনিয়ার জেরে শিশুটির মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। বুধবার ভোরে বিসি রায় হাসপাতালে এক সদ্যোজাতের মৃত্য হয়েছে। রবিবার বারাসতের হাসপাতালে জন্মের পরই শ্বাসকষ্ট শুরু হলে তাকে কলকাতায় এনে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না।  বারাসতের নবপল্লির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিশুটির মা।

অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। জীশান টুডু নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হুগলি জেলার হামিদপুরের বাসিন্দা  শিশুটি। জ্বর শ্বাসকষ্ট নিয়ে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখান থেকে গত ১৯ ফেব্রুয়ারি  তাকে কলকাতায় নিয়ে আসা হয়। বুধবার ভোরে তার মৃত্যু হয়। বুধবার ভোরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত দ্বিতীয় শিশুর বয়স ২২ দিন। হাওড়ার বাগনানের বাসিন্দা। ১৬ ফেব্রুয়ারি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয় হাসপাতালে।

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম