কড়েয়ার বহুতলে রহস্যজনক বিস্ফোরণ! জখম ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঘড়ির কাঁটা তখন সকাল সাড়ে ৬টার আশেপাশে। ভালো করে তখনও ঘুম ভাঙেনি শহর কলকাতার বাসিন্দাদের। সেই সময়েই তীব্র শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটলো কড়েয়া থানার বেকবাগানের আহিরিপুকুর ফার্স্ট লেনের এক বহুতলে। বিস্ফোরণের তীব্রতায় কার্যত কেঁপে ওঠে ওই বহুতল। পাঁচতলা ওই বহুতলের একতলায় থাকেন জাপান দূতাবাসের কর্মী আনন্দ দাস। এদিনের বিস্ফোরণের ঘটনার জেরেই কার্যত হকচকিয়ে যান এলাকার বাসিন্দারা। এরপরেই তাঁরা দৌড় দেন ওই বহুতল লক্ষ্য করে। গিয়ে দেখেন বহুতলের একটি পাঁচিল ভেঙে গিয়েছে। বহুতলের ভিতরে একতলায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আনন্দ দাস, তাঁর স্ত্রীকিরণ দাস, ছেলে শিবম দাস, ভাইঝি ভূমি চৌধুরী। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক টিমও। সেই সময় বিস্ফোরণ স্থক থেকে ধোঁয়া বার হতেও দেখেন তাঁরা। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, বিস্ফোরণের ফলেই দেওয়াল ভেঙেছে। আবাসন ও আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দেওয়াল ভেঙে পড়ায় আবাসনের অন্য কোথাও কোনও ক্ষতি হয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে তদন্তকারীরা জানিয়েছেন, বাড়ির গ্যাসের সিলিন্ডার একেবারেই নিরাপদে রয়েছে। অর্থাৎ সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটেনি। যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি ইতিমধ্যেই সিল করে দিয়েছে পুলিশ। পাশের ঘরটির অবস্থাও খুবই খারাপ। ঘরের চেয়ার টেবিল, যাবতীয় আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দেওয়ালের একাংশ ফেটে বেরিয়ে পড়েছে। ভেঙে পড়েছে ছাদের চাঙড়ও। যেহেতু এই এলাকা অত্যন্ত ঘিঞ্জি তাই এই বাড়ির পিছনের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার